• facebook
  • twitter
Wednesday, 22 April, 2026

মার্কিন স্পিকারের দৌড়ে এবার বাঙালি সৌরভ 

‘ওয়াশিংটনের ডেমোক্রেটিক পার্টির নেতারা আজকের দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত নন’ বলে মনে করেন সৈকত

প্রতিনিধিত্বমূলক চিত্র

ওয়াশিংটনের ডেমোক্রেটিক পার্টির নেতাদের পেছনে ফেলে এবার এক বাঙালির লড়াইয়ের গল্প।  প্রাক্তন মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির বিরুদ্ধে লড়তে চলেছেন বাঙালি ছেলে সৈকত চক্রবর্তী।

বৃহস্পতিবার (ভারতীয় সময় অনুযায়ী) সমাজ মাধ্যমে মার্কিন কংগ্রেসের সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিয়ো কোর্টেজের প্রাক্তন ‘চিফ অফ স্টাফ’ জানিয়েছেন, সান ফ্রান্সিসকো থেকে মার্কিন কংগ্রেসের প্রাক্তন স্পিকারের বিরুদ্ধে লড়াই করবেন সৈকত চক্রবর্তী। ‘ওয়াশিংটনের ডেমোক্রেটিক পার্টির নেতারা আজকের দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে উপযুক্ত নন’ বলে মনে করেন সৈকত।

Advertisement

কংগ্রেস সদস্য হওয়ার জন্য পেলোসির বিরুদ্ধে প্রাথমিক লড়াইয়ে নামবেন তিনি। আগামী বছরের গোড়ার দিকে ডেমোক্র্যাটদের সেই প্রাথমিক পর্যায়ের নির্বাচন হবে। পেলোসির আসনের জন্য লড়াই হবে ২০২৬ সালের নভেম্বরে। যাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জানুয়ারিতে।

Advertisement

Advertisement