হরমুজ প্রণালীর কাছে ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা (US strikes Iran near Hormuz)। এই হামলায় ১৮ জন নিহত এবং ১০৮ জন আহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। পাল্টা হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও পরিকাঠামোয় হামলা চালানোর দাবি করেছে ইরান।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বলেন, ইরানের উপর ‘খুবই শক্তিশালী’ হামলা চালানো হয়েছে। তাঁর দাবি, হরমুজ প্রণালীর আশপাশে ইরান যে সামরিক পরিকাঠামো ও সরঞ্জাম পুনর্গঠনের চেষ্টা করছিল, সেগুলিকেই লক্ষ্য করা হয়েছে। পাশাপাশি ট্রাম্প হুঁশিয়ারি দেন, প্রয়োজন হলে আমেরিকা যে কোনও সময় ফের ইরানে হামলা চালাতে পারে।
তবে একই সঙ্গে ট্রাম্প (Donald Trump) ইঙ্গিত দিয়েছেন, এই সংঘাত হয়তো খুব বেশি দিন চলবে না। তাঁর দাবি, হরমুজ প্রণালীর উপর আমেরিকার ‘নিয়ন্ত্রণ’ রয়েছে। সেখানে মাইন পুঁতে রাখা হয়েছিল। তা সরিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা চলছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, সাম্প্রতিক হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার, সামুদ্রিক পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং মাইন এই ধরনের সামরিক সরঞ্জামকে নিশানা করা হয়েছে।
অন্যদিকে, ইরান অভিযোগ করেছে, মার্কিন হামলায় অসামরিক এলাকা ও গুরুত্বপূর্ণ পরিষেবা পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে (US strikes Iran near Hormuz)। দক্ষিণ ইরানের সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠানে হামলা হয়েছে বলেও অভিযোগ তেহরানের। যদিও এই অভিযোগের বিষয়ে সেন্টকম জানিয়েছে, তারা অসামরিক হতাহতের খবর খতিয়ে দেখছে এবং মার্কিন সেনা কখনও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালায় না।
আরও পড়ুন: রাজ্যজুড়ে খাদ্য দপ্তরের অভিযান, উদ্ধার পচা মাংস-পনির, মেয়াদোত্তীর্ণ খাবার
পাল্টা জবাবে জর্ডন, কুয়েত, বাহরাই, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইরাকে কুর্দিস্তান অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। তবে ইরানের এই দাবিগুলির কোনও প্রমাণ এখনও মেলেনি।
তবে সংঘাত (US strikes Iran near Hormuz) নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর মতে, এই সংঘাত আরও ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এবং গোটা অঞ্চলে জন্য ভয়াবহ পরিণতি হতে পারে। অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে ওয়াশিংটন ও তেহরানকে আলোচনার পথে ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।
এর মধ্যেই হরমুজ প্রণালীর নাম বদলে ‘ট্রাম্প স্ট্রেট’ করার যে প্রস্তা ট্রাম (Donald Trump) নিজের ট্রুথ সোশ্যালে দিয়েছিলেন, পরে তা থেকে সরে আসেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, বিষয়টি নিছক মজা করেই বলা হয়েছিল।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Z8NwHIiC2-o?si=PpSPQwSYxgBKUavn” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>