‘কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ’ বলে মন্তব্য করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত সের্গিও গোর (US Ambassador Sergio Gor)। বুধবার শ্রীনগর সফরে গিয়ে তাঁর এই মন্তব্যের পরই পাকিস্তানের তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। এই কারণে ইসলামাবাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান সরকার।
পাকিস্তানের বিদেশমন্ত্রকের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর একটি আন্তর্জাতিক স্বীকৃত ‘বিতর্কিত অঞ্চল’। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী, এই সমস্যার সমাধান এখনো বাকি রয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তাই ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের (US Ambassador Sergio Gor) মন্তব্যকে ‘তথ্যগতভাবে ভুল’ বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ, শ্রীনগরে মার্কিন রাষ্ট্রদূত গোর
পাকিস্তানের বিদেশমন্ত্রক আরও দাবি করেছে, ভারত জম্মু ও কাশ্মীরের একটি অংশ ‘অবৈধভাবে দখল’ করে রেখেছে। গোরের (US Ambassador Sergio Gor)বক্তব্য আন্তর্জাতিকভাবে প্রচলিত অবস্থানেরও বিরোধী বলে অভিযোগ করেছে ইসলামাবাদ।
এদিকে, বুধবারই প্রথমবার শ্রীনগরে যান সের্গিও গোর(US Ambassador Sergio Gor)। সেখানে তিনি জম্ম ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার (CM Omar Abdullah) সঙ্গে সাক্ষাৎ করেন। পহেলগাম হামলার পর এটি জম্মু ও কাশ্মীরের কোনও শীর্ষ মার্কিন প্রতিনিধির প্রথম একক সফর ছিল(US Ambassador Sergio Gor)।
শ্রীনগরে দাঁড়িয়ে গোর বলেন, জম্মু ও কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং প্রথমবার এই অঞ্চলে এসে অত্যন্ত আনন্দিত। একই সঙ্গে তিনি(US Ambassador Sergio Gor) এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসাও করেন।
<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”><a href=”https://x.com/hashtag/WATCH?src=hash&ref_src=twsrc%5Etfw”>#WATCH</a> | Srinagar, J&K | After meeting with CM Omar Abdullah, US Ambassador to India, Sergio Gor says, "The United States puts out travel warnings and every so often we re-evaluate those travel warnings. I cannot make any big announcements here today but it is something that we… <a href=”https://t.co/0HYGGQUXqw”>pic.twitter.com/0HYGGQUXqw</a></p>— ANI (@ANI) <a href=”https://x.com/ANI/status/2090023442456424565?ref_src=twsrc%5Etfw”>August 19, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
মার্কিন রাষ্ট্রদূতের (US Ambassador Sergio Gor)এই মন্তব্যকে ভারতের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহলের একাংশ। তবে বক্তব্যটি ভালোভাবে নেয়নি পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে দীর্ঘদিনের অবস্থান বজায় রেখেই ইসলামাবাদ এর প্রতিবাদ জানিয়েছে।
দেখুন: মাইক সরানো হবে না, তবে শব্দবিধি মানতেই হবে: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ফিরহাদ