আইরিশ হুইস্কি (Irish whiskey) থেকে ১০ শতাংশ শুল্ক তুলে নিল আমেরিকা। এ কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এবং গল্ফার শেন লোরির অনুরোধের পরই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
রবিবার ট্রাম্পের পরিবারের মালিকানাধীন একটি গল্ফ কোর্সে ট্রফি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান থেকে এই ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট(Donald Trump)। সেখানে উপস্থিত ছিলেন বহু আইরিশ গল্ফপ্রেমী। ট্রাম্প বলেন, আইরিশ হুইস্কির উপর থেকে শুল্ক প্রত্যাহারের জন্য তাঁকে অনেকেই অনুরোধ করছিলেন।
আরও পড়ুন: ইউক্রেনে রুশ ড্রোন হামলা থেকে প্রাণে বাঁচলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন
তিনি (Donald Trump)বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি আইরিশ হুইস্কির (Irish whiskey) উপর থেকে শুল্ক তুলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি’। ট্রাম্পের এই ঘোষণায় অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ট্রাম্প (Donald Trump)জানান, আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এবং গল্ফার শেন লোরি দু’জনেই তাঁকে শুল্ক পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। তাঁদের বক্তব্য ছিল, এই শুল্ক আইরিশ হুইস্কি (Irish whiskey) উৎপাদক ও রপ্তানিকারদের জন্য অন্যায্য।
ট্রাম্প (Donald Trump) বলেন, ‘আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী তাওইসাখ এবং আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি। শেনও আমার সঙ্গে কথা বলেছে। সবাই আমাকে অনুরোধ করেছিল।‘ তাঁদের তরফে বলা হয়েছিল, আইরিশ হুইস্কির (Irish whiskey) উপর এই শুল্কের কারণে অন্যায্য পরিস্থিতি তৈরি হয়েছে এবং তা প্রত্যাহার করা উচিত।
আরও পড়ুন: এক ফ্রেমে মোদি-পুতিন-শি, দিল্লিতে ব্রিক্সের নতুন শক্তির বার্তা
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন থেকে আমেরিকার রপ্তানি হওয়া ওয়াইন ও স্পিরিটসের উপর আরোপিত শুল্কের আওতায় ছিল আইরিশ হুইস্কিও(Irish whiskey) । গত বছর আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তির পর অধিকাংশ ইইউ পণ্যের উপর ১৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছিল। পরে জুলাইয়ে ৬০টি বাণিজ্যিক অংশীদারের জন্য নতুন শুল্কনীতি ঘোষণা করে আমেরিকা।
সেই অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে প্রযোজ্য শুল্কের হার কমিয়ে ১০ শতাংশ করা হয়।এর আগে শনিবার ডাবলিনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। ৪৮ ঘণ্টার আয়ারল্যান্ড সফরের শুরুতেই দুই রাষ্ট্রনেতার মধ্যে এই বৈঠক হয়।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/786WUxabj-w?si=e1hxb9yaE4bQM8zZ” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>