জার্মানিতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল কেরলের তিন তরুণ-তরুণীর (Three Student Died in Germany)। এই ঘটনায় গ্রেপ্তার ৪১ বছর বয়সি এক রোমানীয় নাগরিক। একই আবাসনে তাঁরা থাকতেন বলে খবর। তিনি খুন করেছেন বলে সন্দেহ করছে পুলিশ, এমনটাই খবর।
মঙ্গলবার, ১৪ অক্টোবর, জার্মানির বোখুম শহরের একটি আবাসিক বহুতলে আগুন লাগে। এই ঘটনায় কেরলের তিন বাসিন্দার মৃত্যু হয়েছে (Three Student Died in Germany) এবং আহত হয়েছেন আরও পাঁচ জন। গ্রেপ্তার হওয়া ব্যক্তি ওই আবাসনেই থাকতেন। আগুন লাগার ঘটনায় তাঁর ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: কর্ণাটকের একটি কেন্দ্রে গণনার ভিডিও খুঁজে পাওয়া যাচ্ছে না, সুপ্রিম কোর্টে তীব্র ভর্ৎসনা
মৃত তিন জনের পরিচয়
মৃতেরা হলেন কেরলের কোল্লামের অঞ্জলি শীলা জয়, ইদুক্কি জেলার কাট্টাপ্পানার নোভা সাবু এবং এরনাকুলাম জেলার কালাডির সিভিন জনি।মঙ্গলবার ভোর প্রায় ৪টে ১৫ মিনিট নাগাদ বোখুমের হফস্টেডে এলাকার ওই বহুতলে আগুন লাগে। সেখানে একাধিক পরিবার বসবাস করত। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের ভিতর থেকে তিন জনের দেহ উদ্ধার করেন। আগুন ও ধোঁয়া সিঁড়ি দিয়ে উপরের দিকে ছড়িয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হয়। ফলে বেশ কিছুক্ষণ উপরের তলাগুলিতে আটকে পড়া বাসিন্দাদের কাছে পৌঁছতে পারেননি উদ্ধারকারীরা।
দমকলের কর্মীরা মই ব্যবহার করে চার জনকে নিরাপদে উদ্ধার করেন। অন্য এক বাসিন্দা বহুতল থেকে ঝাঁপ দিলে দমকলের কর্মীদের পাতা এয়ার কুশনের উপর পড়ে প্রাণে বেঁচে যান তিনি। এই ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন। তাঁদের অধিকাংশেরই ধোঁয়ায় শ্বাসকষ্টের সমস্যা হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ নিয়ে তদন্ত
তদন্তকারীরা জানিয়েছেন, কোনও যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগেনি। ফলে পরিকল্পিত ভাবে অগ্নিসংযোগ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে আগুন ইচ্ছাকৃত ভাবে লাগানো হয়েছিল, নাকি দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সংবাদমাধ্যমের কয়েকটি প্রতিবেদনে অগ্নিকাণ্ডের আগে ওই আবাসনে বচসার কথাও উল্লেখ করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আগুন লাগার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা এখনও নিশ্চিত করেননি আধিকারিকেরা।
বুধবার, ১৪ অক্টোবর, পুলিশ ও সরকারি কৌঁসুলিরা অভিযুক্তের গ্রেপ্তারির কথা জানান। জার্মান সম্প্রচারমাধ্যম ডব্লিউডিআরের প্রতিবেদন অনুযায়ী, বোখুম পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক তদন্তে খুনের ইঙ্গিত মিলেছে। জার্মান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গ্রেপ্তারের আগে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হোমিসাইড শাখার তদন্তকারীরা।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=5Lk3VfhokaoER7ts” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>