আমেরিকায় স্কুলে ফের বন্দুকবাজের হামলা। বৃহস্পতিবার ওরেগন প্রদেশের বেন্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। এক কিশোর স্কুলের মধ্যে এলোপাথাড়ি গুলি চালায় (Shoot out)। তাতে প্রাণ হারিয়েছেন এক শিক্ষক ও তিন পড়ুয়া। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১৬ বছর বয়সি অভিযুক্ত হামলাকারীও।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় এক বাসিন্দার গুলিতে মৃত্যু হয়েছে ওই কিশোরের। তবে তদন্তের স্বার্থে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি। একইভাবে হামলাকারীর নামও জানায়নি পুলিশ। ওই কিশোরের সঙ্গে স্কুলের কোনও সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: ‘তেরঙা ওড়াও’ কর্মসূচি ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোয়ায়েন ৩২ হাজার পুলিশ ও আধাসেনা
পুলিশের বিবরণ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে পৌঁছে তালাবন্ধ দরজায় গুলি চালায় (Shoot out) ওই কিশোর। দরজা ভেঙে ভিতরে ঢুকে তার পর এলোপাথাড়ি গুলি চালাতে থাকে (Shoot out)। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিক্ষক ও তিন পড়ুয়ার।
বেন্ড শহরের পুলিশ প্রধান মাইক ক্রান্টজ জানিয়েছেন, হামলাকারীকে অনুসরণ করে এক স্থানীয় বাসিন্দা স্কুলের ভিতরে প্রবেশ করেন। তাঁর ছোঁড়া গুলিতেই মৃত্যু হয় ওই কিশোরের।
মৃত তিন পড়ুয়ার বয় পাঁচ, আট ও ১১ বছর বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় গুরুতর জখম হয়েছে আরও দু’জন। তাদের মধ্যে সাত বছর বয়সি এক পড়ুয়া এবং ৫৪ বছর বয়সি এক শিক্ষক রয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/N6g_XzAG6tA?si=8sTnGD-x-lq6mgFI” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>