নিলামে উঠতে চলেছে প্রিন্সেস ডায়ানার (Princess Diana) বিখ্যাত কালো ‘রিভেঞ্জ ড্রেস’ (Revenge Dress)। চলতি সপ্তাহেই এই খবর দিয়েছে নিলাম সংস্থা সোথেবি’স। আগামী ৯ ডিসেম্বর নিউইয়র্কে সোথেবি’স-এর ‘লাক্সারি উইক’-এর অংশ হিসেবে পোশাকটির নিলাম হবে।
ডায়ানার (Princess Diana) এই বিখ্যাত ড্রেসটির ডিজাইনার ছিলেন ক্রিস্টিনা স্টাম্বোলিয়ান। অসমান কাট, গভীর নেকলাইন এবং শিফনের পাশ দিয়ে লম্বা রেখা—পোশাকটির নকশায় ছিল একাধিক নজরকাড়া বৈশিষ্ট্য। প্রায় তিন বছর পোশাকটি নিজের কাছে রেখেছিলেন ডায়ানা (Princess Diana) । তবে প্রকাশ্যে পোশাকটি পরার আগে তাঁর মনে হয়েছিল, পোশাকটি হয়তো অত্যন্ত সাহসী।
অবশেষে ১৯৯৪ সালের ২৯ জুন পোশাকটি পরে ডায়ানা (Princess Diana) প্রকাশ্যে আসেন। সেই রাতেই আইটিএ-এর একটি তথ্যচিত্রি সম্প্রচারিত হয়, যেখানে প্রিন্স চার্লস তাঁদের বিবাহিত জীবনে অবিশ্বস্ত থাকার কথা স্বীকার করেছিলেন। যদিও কয়েক দিন আগেই ব্রিটিশ সংবাদপত্রগুলিতে তাঁর এই স্বীকারোক্তির খবর ফাঁস হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: ব্রিকস সম্মেলন ঘিরে নিরাপত্তা জোরদার, সমাজমাধ্যমে নজরদারি, হঠাৎ বিক্ষোভ নিয়ে সতর্কতা জারি
ঠিক সেই সন্ধ্যায় ডায়ানা (Princess Diana) এই পোশাকটি পরেন। কালো রঙের অফ শোল্ডার পোশাক পরিহিত ডায়ানার (Princess Diana) ছবি মুহূর্তের মধ্যে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই পোশাকটিরর নাম দেওয়া হয় ‘রিভেঞ্জ ড্রেস’।
তবে এই প্রথম কালো ড্রেসটি নিলামে উঠছে না। এর আগে ১৯৯৭ সালের জুনে নিজের সংগ্রহে থাকা আরও ৭৮টি ড্রেসের সঙ্গে এই পোশাকটিও বিক্রি করেছিলেন ডায়ানা(Princess Diana) । সেই নিলাম থেকে পাওয়া অর্থ স্তন ক্যানসার এবং এইডস নিয়ে কাজ করা বিভিন্ন দাতব্য সংস্থাকে দেওয়া হয়েছিল। জানা যায় সেই নিলামের আয়োজনের পরিকল্পনায় প্রিন্স উইলিয়ামও সাহায্য করেছিলেন।
নিলামের পর স্কটল্যান্ডের বিভিন্ন দাতব্য অনুষ্ঠানে পোশাকটি প্রদর্শিত হয়েছিল। পরে এটি পেইসলি মিউজিয়ামেও রাখা হয়। প্রায় তিন দশক ধরে পোশাকটিকে প্রকাশ্যে দেখা যায়নি। পোশাকটির সঙ্গে ১৯৯৭ সালের মূল নিলাম ক্যাটালগের একটি বিরল কপিও বিক্রি করা হবে। ক্যাটালগটিতে ডায়ানা এবং ডিজাইনার ক্রিস্টিনা স্টাম্বোলিয়ান—দু’জনেরই স্বাক্ষর রয়েছে। সোথেবি’স অনুমান করছে, ড্রেসটি ১ লক্ষ ৫০ হাজার থেকে ৩ লক্ষ মার্কিন ডলারের মধ্যে বিক্রি হতে পারে।
সোথেবি’স-এর গ্লোবাল হেড অফ হ্যান্ডব্যাগস অ্যান্ড ফ্যাশন মর্গান হালিমি পোশাকটির গুরুত্ব নিয়ে কথা বলেছেন। তাঁর মতে, জীবনের অন্যতম কঠিন সময়ে ডায়ানা(Princess Diana) এই পোশাকটি পরেছিলেন। তিনি এই পোশাককে একটি শক্তিশালী বার্তায় পরিণত করেছিলেন।
হালিমির মতে, পোশাকটি পরে একটি প্রতীকে পরিণত হয়। পোশাক শুধুমাত্র সাজসজ্জার বিষয় নয়, এটি আত্মরক্ষার ঢাল বা নিজের বক্তব্য প্রকাশের মাধ্যমও হতে পারে, সেটিই তিনি (Princess Diana) দেখিয়েছিলেন।
তিনি(Princess Diana) আরও বলেন, বর্তমানে মানুষ পোশাকটির সঙ্গে জড়িত কেলেঙ্কারির কথা নয় বরং সেই সন্ধ্যায় ডায়ানার (Princess Diana) আত্মসংযম ও দৃঢ়তার কথাই বেশি মনে করায়। সেই সময় ডায়ানার (Princess Diana) স্টাইলিস্ট আনা হার্ভিও জানিয়েছিলেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, ডায়ানা সেদিন নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন।
এর আগেও ডায়ানার (Princess Diana) পোশাক নিলামে বিপুল অর্থে বিক্রি হয়েছে। ২০২৩ সালে তাঁর তুলনামূলক কম পরিচিত একটি পোশাক ৬ লক্ষ ৪ হাজার ৮০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছিল, যা প্রত্যাশিত দামের তুলনায় অনেক বেশি।সেই বছরই ডায়ানার (Princess Diana) বিখ্যাত ‘ব্ল্যাক শিপ’ সোয়েটার ১১ লক্ষ মার্কিন ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছিল। যা রেকর্ড তৈরি করেছিল।
এছাড়াও ডিজাইনার জ্যাক আজাগুরির তৈরি ডায়ানার একটি কালো ও নীল ভেলভেটের গাউন অন্য একটি নিলামে ১১ লক্ষ ৪৩ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছিল। ১৯৮৫ সালে ইতালি সফরের সময় সেই পোশাকটি পরেছিলেন ডায়ানা (Princess Diana) ।