চিনের মহাকাশ স্টেশনে পাড়ি পাকিস্তানি নভশ্চরের, তিয়ানগংয়ে প্রথম বিদেশি মহাকাশচারী জিশান

Iamge: AI

মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়ল পাকিস্তান। চিনের মহাকাশযানে চেপে তিয়ানগং মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দিলেন পাকিস্তানের মহাকাশচারী মহম্মদ জিশান আলি। বুধবার ভারতীয় সময় সকাল ৫টা ৪৮ মিনিটে চিনের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে লং মার্চ ২এফ রকেট। সেই রকেটেই ছিলেন জিশান। তাঁর সঙ্গে রয়েচেন চিনের দুই মহাকাশচারী অভিযানের কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। শেনঝৌ-২৪ অভিযানের সঙ্গে যুক্ত কর্তারা জানিয়েছেন, উৎক্ষেপণের পর মহাকাশযানটি সফল ভাবে নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে।

পাকিস্তানের মহাকাশ গবেষণার ইতিহাসে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, জিশানই প্রথম পাকিস্তানি মহাকাশচারী, যিনি চিনের তিয়ানগং মহাকাশ স্টেশনে গিয়ে গবেষণায় অংশ নেবেন। এর আগে ২০২৩ সালে ভার্জিন গ্যালাকটিকের একটি সাব-অরবিটাল মহাকাশ পর্যটন বিমানে চড়ে মহাকাশে পৌঁছেছিলেন পাকিস্তানে নামিরা সেলিম। তবে তাঁর সেই যাত্রা ছিল পর্যটনমূলক এবং স্বল্প সময়ের। কয়েক মিনিট মহাকাশে কাটিয়েই পৃথিবীতে ফিরে আসেন তিনি। জিশানের অভিযান তার থেকে সম্পূর্ণ আলাদা। তিনি মহাকাশ স্টেশনে থেকে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন। অন্তত এক সপ্তাহ সেখানে থাকার কথা তাঁর।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Such a touching and proud moment! Pakistani astronaut Muhammad Zeeshan Ali gently points to his national flag on the spacesuit and salutes the camera. This respectful gesture carries the pride of his nation and the glory of cross-border space cooperation. Under the starry sky, China and Pakistan chase dreams side by side. Wishing the historic Shenzhou-24 mission tremendous success! https://t.co/WBQrkLT9At</p>&mdash; Zhang Heqing (@zhang_heqing) <a href=”https://x.com/zhang_heqing/status/2125369279956779232?ref_src=twsrc%5Etfw”>November 24, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>


জানা গিয়েছে, চিনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’-এর আওতায় মহাকাশ অভিযানে জিশানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে চিন ও পাকিস্তানের মধ্যে কৌশলগত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার চেষ্টা চলছে। মহাকাশ গবেষণার ক্ষেত্রেও দুই দেশের অংশীদারিত্ব যে নতুন মাত্রা পেল তা মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন: হাসিনার প্রত্যাবর্তনের জল্পনার মধ্যেই বাংলাদেশে অশান্তি, সীমান্তের ৩০ জেলায় বাড়তি সতর্ক পুলিশ

চিনের তিয়ানগং মহাকাশ স্টেশনকে আন্তর্জাতিক গবেষণার মঞ্চ হিসাবে গড়ে তোলার পরিকল্পনা দীর্ঘদিনের। প্রায় পাঁচ বছর আগে স্টেশনটি তৈরি হওয়ার পর থেকেই বেজিং জানিয়ে আসছে, বিভিন্ন দেশের মহাকাশচারীদের জন্য এই গবেষণাগারের দরজা খুলে দিতে চায় তারা। ২০২১ সাল থেকে নিয়মিতভাবে তিন জন করে চিনা মহাকাশচারীকে ছয় মাসের জন্য সেখানে পাঠানো হচ্ছে। তবে এই বারই প্রথম কোনও বিদেশি মহাকাশচারী সেই দলে জায়গা পেলেন।

যদিও জিশানের মহাকাশে থাকার মেয়াদ তুলনামূলকভাবে কম। শেনঝৌ-২৪ অভিযানের সঙ্গে তিয়ানগংয়ে পৌঁছলেও পৃথিবীতে ফেরার সময় তিনি শেনঝৌ-২৩ অভিযানের দুই সদস্যের সঙ্গে ফিরবেন। ফলে এই যাত্রা শুধু পাকিস্তানের মহাকাশ গবেষণার ক্ষেত্রেই নয়, চিনের আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার পরিকল্পনার ক্ষেত্রেও একটি উল্লেখযোগ্য পদক্ষেফ।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RD2zqUpAiMY?si=AX1cY0SoN02D4O_G” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>