নেপালে ৮৮ জন চিনা নাগরিকের (China) বিরুদ্ধে ভিসার শর্ত লঙ্ঘন করার অভিযোগ। তাঁদের দেশ থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নেপালের অভিবাসন দপ্তর (Nepal Visa)। অন্য ব্যবসার জন্য বিজনেস ভিসা ইস্যু করা হয়েছিল। তার বদলে মাংস প্রক্রিয়াকরণ প্রকল্পে কাজ করছিলেন তাঁরা। সিন্ধুলি জেলায় ঘটনাটি ঘটেছে। তিনি বছরের জন্য তাঁরা নেপালে প্রবেশ (Nepal Visa) করতে পারবে না এই মর্মে নিষেধাজ্ঞাও জারি করেছে নেপাল অভিবাসন দপ্তর (Nepal Visa)।
এই প্রকল্পে থাকা আরও ৩২৯ জন পর্যটন ভিসায় নেপালে প্রবেশ করেছিলেন। ভিসার (Nepal Visa) শর্ত অমান্য করে তাঁরা প্রকল্পটিতে কাজ করছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। সম্প্রতি নজরদারি অভিযানে সিন্ধুলি জেলার চিনা বিনিয়োগে তৈরি ওই প্রকল্পে মোট ৫০১ জন চিনা নাগরিকের উপস্থিতির সন্ধান পাওয়া যায়।
আরও পড়ুন: আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের, অন্তত ১০টি এলাকায় হামলা
সিন্ধুলি জেলার মারিণী গ্রামীণ পুরসভায় একটি মহিষের মাংস প্রক্রিয়াকরণ প্রকল্প তৈরি হচ্ছে। সেখানে কাজ করছিলেন ওই ৮৮ জন চিনা নাগরিক (China) । নেপালের অভিবাসন দপ্তর (Nepal Visa) জানিয়েছে, ওই ব্যক্তিরা অন্য সংস্থার নাম ব্যবহার করে বিজনেস ভিসা নিয়েছিলেন। যে ব্যবসা বা বিনিয়োগের জন্য তাঁদের ভিসা দেওয়া হয়েছিল, তার সঙ্গে তাঁদের কাজের কোনও মিল নেই।
অভিবাসন দপ্তরের (Nepal Visa) মুখপাত্র টিকারাম ঢকাল জানিয়েছেন, ৮৮ জনের ভিসা বাতিল করা হয়েছে এবং তাঁদের নেপাল থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তিন বছরের জন্য তাঁদের নেপালে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ওই প্রকল্পে থাকা আরও ৩২৯ জন চিনা নাগরিকের ক্ষেত্রে তদন্ত শুরু হয়েছে। তাঁরা পর্যটন ভিসায় নেপালে ঢুকেছিলেন। অভিবাসন দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, পর্যটন ভিসা (Nepal Visa) নিয়ে তাঁরা ওই প্রকল্পে কাজ করছিলেন কি না, তা তদন্ত করে দেখা হবে। তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
আরও পড়ুন: জামশেদপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৪, নিহতদের মধ্যে রয়েছে মন্ত্রীর মেয়েও
নেপালের অভিবাসন (Nepal Visa) আইন অনুযায়ী, বাণিজ্যিক বা শিল্প প্রকল্পে বিনিয়োগের অনুমোদন পাওয়া বিদেশি নাগরিক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বিজনেস ভিসা দেওয়া যেতে পারে। নেপালে তৈরি পণ্য কিনে বিদেশে রপ্তানির ক্ষেত্রেও এই ভিসা দেওয়া হয়।
তবে যে উদ্দেশ্যে ভিসা দেওয়া হয়েছে, বিদেশি নাগরিককে সেই কাজের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়। অন্য কোনও কাজে শ্রমিক বা কর্মী হিসেবে বিজনেস ভিসা (Nepal Visa) ব্যবহার করা যায় না। ওই সংস্থাকেও সতর্ক করেছে অভিবাসন দপ্তর।
২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে নেপাল (Nepal Visa) মোট ২,২৬৭ জন বিদেশি নাগরিককে বহিষ্কার করা হয়েছে। তাঁদের মধ্যে ৬৯৫ জনই চিনা নাগরিক, যা মোট বহিষ্কারের ৩০.৬৫ শতাংশ। এরপরেই রয়েছে আমেরিকার নাগরিক, ১৯১ জন। বাংলাদেশি নাগরিক ১৪৫ জন। তালিকায় রয়েছে ব্রিটেন ও পাকিস্তানের নাগরিকেরা।
দেখুন: ‘সরকারি চাকরি দিয়ে হবে না, শিল্প এলে কর্মসংস্থান হবে’, বাংলায় বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী