দেহ শনাক্ত করার জন্য ডিএনএ নমুনা চাইল নেপাল পুলিশ, বিদেশিদের জন্য বিশেষ ব্যবস্থা

Image: IANS

নেপাল বিপর্যয়ের পর (Nepal Flash Flood) আটদিন কেটে গিয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। অজ্ঞাতপরিচয় মৃতদেহ ও দেহাবশেষ শনাক্ত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে নেপাল পুলিশ। নিখোঁজ ব্যক্তিদের নিকট আত্মীয়দের ডিএনএ (DNA) নমুনা জমা দেওয়ার জন্য আবেদন জানিয়েছে পুলিশ। উদ্ধার হওয়া দেহাবশেষের সঙ্গে সেই ডিএনএ নমুনা মিলিয়ে পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হবে।

গত ২৬ আগস্ট তিব্বত থেকে নেমে আসা হড়পা বান(Nepal Flash Flood) ভোটে কোশী নদী হয়ে নেপালের রাসুয়া জেলায় বিপর্যয় ঘটায়। লেংডে খোলায় শুরু বিশাল জলরাশি ভোটে কোশী নদীতে মিশে যায়। মাত্র ৩০ মিনিটের মধ্যে ত্রিশূলী নদীর জলস্তর প্রায় ৯ মিটার পর্যন্ত বেড়ে যায় বলে খবর। পরে বন্যার জল রাসুয়া, নুয়াকোট, ধাদিং এবং চিতওয়ান জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটায়।

এই বিপর্যয়ে এখনও পর্যন্ত নেপালে (Nepal Flash Flood) ১,২০০-র বেশি মানুষের মৃ্ত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৩০টিরও বেশি দেশের কয়েকশো বিদেশি নাগরিকও রয়েছেন বলে খবর।


উদ্ধার হওয়া বহু মৃতদেহের মধ্যে এখনও অল্প সংখ্যক মানুষের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তাই অজ্ঞাতপরিচয় দেহাবশেষ থেকে ডিএনএ(DNA) নমুনা সংরক্ষণ করছে প্রশাসন। পরবর্তীতে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের দেওয়া নমুনার সঙ্গে তা মিলিয়ে পরিচয় নির্ধারণ করা হবে।

আরও পড়ুন: নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা ১,২০০ ছাড়াল, আট দিনেও চলছে উদ্ধারকাজ

কারা ডিএনএ নমুনা দিতে পারবেন?

নেপাল পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তির প্রথম সারি নিকট আত্মীয় অর্থাৎ বাবা, মা, ছেলে বা মেয়ে-ডিএনএ পরীক্ষার জন্য রক্তের নমুনা দিতে পারবেন। এর জন্য Autosomal STAR DNA Profiling পদ্ধতি ব্যবহার করা হবে।

নেপালে থাকা পরিবারের সদস্যরা দু’টি পাসপোর্টে সাইজের ছবি-সহ নমুনা জমা দিতে পারবেন—নেপাল পুলিশ হাসপাতালের প্যাথোলজি ল্যাবরেটরি, মহারাজগঞ্জ, কাঠমান্ডুতে অথবা নিকটবর্তী জেলা পুলিশ সদর দপ্তরে।

বিদেশে থাকা পরিবারগুলির জন্য কী ব্যবস্থা?

নেপালের বাইরে বসবাসকারী নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের নিজ নিজ দেশে অনুমোদিত পরীক্ষাগারে ডিএনএ প্রোফাইলিং করাতে বলা হয়েছে। সেখানেও Autosomal STAR DNA Profiling পদ্ধতি ব্যবহার করতে হবে।

পরীক্ষা সম্পন্ন হওয়ার পর ডিএনএ প্রোফাইলের সফট কপি নেপাল পুলিশের নির্দিষ্ট ইমেল ঠিকানায় পাঠাতে হবে। উদ্ধার হওয়া দেহাবশেষেরর নমুনার সঙ্গে সেই তথ্য মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।

আরও পড়ুন: বন্যার ক্ষতিপূর্ণ চেয়ে ভারত, চিন ও আমেরিকার দিকে আঙুল নেপালের! রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ হতে পারেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ

কী তথ্য জমা দিতে হবে?  

ডিএনএ (DNA) নমুনার সঙ্গে পরিবারের সদস্যদের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য  দিতে হবে। সেগুলি হল—

১. নিখোঁজ ব্যক্তির সম্পূর্ণ নাম ও জাতীয়তা

২. পাসপোর্ট বা অন্য পরিচয়পত্রের তথ্য

৩. নিখোঁজ হওয়ার তারিখ ও স্থান, জানা থাকলে

৪. অনুমোদিত ফরেন্সিক পরীক্ষাগারের ডিএনএ প্রোফাইলিং রিপোর্ট

৫. ডিএনএ নমুনা প্রদানকারীর সঙ্গে নিখোঁজ ব্যক্তির সম্পর্ক

নেপাল পুলিশ জানিয়েছে, বিভিন্ন দেশ ও পরীক্ষাগার থেকে পাওয়া ডিএনএ (DNA) রিপোর্ট যাতে একই মানদণ্ডে তুলনা করা যায়, সে জন্য Globsl Pilot Star Kit-এর নির্ধারিত মান অনুসরণ করে Autosomal Star DNA Profiling করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভয়াবহ এই বন্যায় (Nepal Flash Flood) এখনও বহু মানুষ নিখোঁজ। উদ্ধর অভিযান চলার পাশাপাশি অজ্ঞাতপরিচয় মৃতদের পরিচয় জানা এখন নেপাল সরকারের কাছে চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

দেখুন: দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলন, বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী মোদী