তৃতীয় মহিলার সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্কের গুঞ্জন! এনভিডিয়ার সিইও পদ ছাড়ার কয়েক ঘণটার মধ্যেই নতুন রিপোর্ট

Image: X

এনভিডিয়ারের আরও এক মহিলা কর্মীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সংস্থার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের। বৃহস্পতিবার রয়টার্সের একটি প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে। যদিও ওই মহিলার পরিচয় প্রকাশ করা হয়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেো তা সফল হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

হুয়াংয়ের সংস্থা ছাড়ার কয়েক ঘণ্টারর মধ্যেই সামনে এসেছে এই নতুন প্রতিবেদন। গত এক সপ্তাহে তাঁকে ঘিরে মোট তিনটি সম্পর্কের অভিযোগ প্রকাশ্যে এসেছে। যদিও এখনও পর্যন্ত একটি সম্পর্কের কথা স্বীকার করেছেন হুয়াং। বাকি অভিযোগগুলির কোনওটিই আদালতে প্রমাণিত হয়নি। এমনকি কোনও স্বাধীন তদন্তেও উঠে আসেনি।

কীভাবে শুর হয় বিতর্ক?


হুয়াংকে ঘিরে বিতর্কের সূত্রপাত অ্যালিস হুয়াংকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে। অ্যালিস মেগাস্পিড সংস্থার এক্সিকিউটিভ। কয়েকটি প্রতিবেদনে অ্যালিসকে চিনের সন্দেহভাজন গুপ্তচর বলেও উল্লেখ করা হয়েছে। যদিও গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে চিন। এই দাবিগুলিকে অপপ্রচার বলে অভিহিত করেছে বেজিং। অ্যালিস অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

এর পর সামনে আসে দ্বিতীয় অভিযোগ। বুধবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, এনভিডিয়ার ভাইস প্রেসিডেন্ট (হেলথকেয়ার) কিম্বারলি পাওয়েলের সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন হুয়াং। পাওয়েল সরাসরি হুয়াংয়ের অধীনে কাজ করতেন। রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে তাঁর কাছ থেকেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর পর বৃহস্পতিবার রয়টার্সের নতুন প্রতিবেদন। সংবাদ সংস্থাটির দাবি, এই তৃতীয় মহিলাও এনভিডিয়ার কর্মী। তিনি অ্যালিস হুয়াং বা কিম্বারলি পাওয়েল নন, সম্পূর্ণ আলাদা একজন।

আরও পড়ুন: এআই দুনিয়ার বেতাজ বাদশার পতন: গুপ্তচরবৃত্তির অভিযোগে বিদ্ধ হয়ে ইস্তফা দিলেন এনভিডিয়া কর্ণধার জেনসেন হুয়াং

সিইও পদ থেকে ইস্তফা, দায়িত্বে কোয়েলেট ক্রেস

বৃহস্পতিবারই এনভিডিয়ার তরফে জেনসেন হুয়াংয়ের পদত্যাগের কথা ঘোষণা করা হয়। সংস্থার প্রেসিডেন্ট, চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) এবং পরিচালন পর্ষদের সদস্য—তিনটি পদ থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। অবিলম্বে কার্যকর হয়েছে এই সিদ্ধান্ত। ৩৩ বছর ধরে সংস্থার নেতৃত্বে ছিলেন হুয়াং।

অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব সামলাবেন সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) কোয়েলেট ক্রেস। অর্থ বিভাগের দায়িত্বও তাঁর হাতেই থাকছে। বোর্ডের প্রথম চেয়ারম্যান ছিলেন হার্ভে সি জোন্স। তবে স্থায়ী উত্তরসূরি নির্বাচনের বিষয়ে এখনও কোনও সময়সীমা ঘোষণা করেনি পরিচালন পর্ষদ। সংস্থার অন্দর এবং বাইরের সম্ভাব্য প্রার্থীদের বিবেচনা করা হচ্ছে।

২০১৩ সালে এনভিডিয়ায় যোগ দিয়েছিলেন ক্রেস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দাপটের সময় সংস্থার আর্থিক দিক সামলেছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিবৃতিতে ক্রেস জানিয়েছেন, গ্রাহক, অংশীদার, ডেভেলপার এবং শেয়ারহোল্ডারদের স্বার্থই সংস্থার প্রধান অগ্রাধিকার থাকবে।

বোর্ডের তদন্ত, নজরে ফেডারেল কর্তৃপক্ষেরও

হুয়াংকে ঘিরে অভিযোগ সামনে আসার পরেই তদন্ত শুরু করেছে এনভিডিয়ারের একটি দল। গত ১০ নভেম্বর তদন্তের দায়িত্ব দেওয়া হয় আমেরিকার প্রাক্তন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জুন এইচ কিমকে। তাঁর আইন সংস্থা ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজ এই তদন্ত পরিচালনা করছে।

বোর্ডের মূল লক্ষ্য, হুয়াং কোনও বিদেশি গোয়েন্দা সংস্থার নিশানায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা। পাশাপাশি সংস্থার কোনও গোপন তথ্য ফাঁস হয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে। তবে তদন্তের ফলাফল এখনও প্রকাশ করেনি পরিচালন পর্ষদ। হুয়াং পদত্যাগ করার পরেও এই তদন্ত চলবে কি না, তা নিয়েও কোনও স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

এ দিকে সংস্থার বাইরেও বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে আমেরিকার ফেডারেল কর্তৃপক্ষ। বিচার বিভাগ (ডিপার্টমেন্ট অফ জাস্টিস) খতিয়ে দেখছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে যুক্ত কোনও গোষ্ঠী সুপার মাইক্রোর এআই হার্ডওয়্যার চিনে পাচারের সঙ্গে জড়িত কি না। যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে কোনও ফৌজদারি অভিযোগ দায়ের হয়নি।

আরও পড়ুন: চিনা গুপ্তচর-যোগের অভিযোগে জেনসেন হুয়াংয়ের পাশে ট্রাম্প, এনভিডিয়ার বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের মামলা

মেগাস্পিডকে ঘিরেও বাড়ছে প্রশ্ন

মেগাস্পিড সংস্থাটিও এখন তদন্তের নজরে। গবেষণা সংস্থা কালপার রিসার্চের দাবি, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার অন্যতম বড় চিপ ক্রেতা এই সংস্থার পাশে বারবার দাঁড়িয়েছে এনভিডিয়া। কালপারের দাবি, আমেরিকার বাণিজ্য দপ্তর এবং সিঙ্গাপুরের কর্তৃপক্ষ মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে।

কালপারের প্রতিবেদনে ব্যক্তিগত ভাবে হুয়াংয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তাদের দাবি, মেগাস্পিড এবং অ্যালিস হুয়াংয়ের সঙ্গে অস্বাভাবিক রকম ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছিলেন এনভিডিয়া কর্তা। উল্লেখ্য, কালপার একটি গবেষণা সংস্থা, যারা বিভিন্ন শেয়ারবাজারে নথিভুক্ত সংস্থা সম্পর্কে অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করে।

চিনের সঙ্গে আমেরিকার প্রযুক্তি ও বাণিজ্যনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এনভিডিয়ার চিপ। ফলে সংস্থার কোনও গোপন তথ্য ফাঁস হওয়া কিংবা প্রযুক্তি অন্য দেশে যাওয়ার ইঙ্গিত মিললেও তা ওয়াশিংটনের নজরে আসে। ফলে জেনসন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ ব্যবসা এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও বিতর্কের ঝড় তুলেছে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/eb8_EaSGfOk?si=KXU_QeJGh819gJB8″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>