ফ্লাইদুবাই বিমানে ভারতীয় পাইলট আক্রান্ত, নেপথ্যে ইরান! তদন্তে নামতে চায় ইজরায়েলও

Image: SNS

ফ্লাইদুবাইয়ের বিমানের ককপিটে ভারতীয় পাইলট স্মিত মচ্ছরের (Smit Machchhar) উপর হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে সৌদি আরব। অভিযুক্ত সহ-পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের পর তাঁকে সংযুক্ত আরব আমিরশাহির হাতে তুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু  (Benjamin Netanyahu)। বিমানটি দুবাই থেকেই উড়ান শুরু করেছিল বলে আমিরশাহিতেও এই ঘটনার তদন্ত হওয়ার কথা। সেই তদন্তে ইজরায়েল অংশ নিতে আগ্রহী বলেও জানিয়েছেন নেতানিয়াহু।

বুধবার দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে মাঝ-আকাশে ককপিটের ভিতরেই স্মিতের উপর ছুরি দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তাঁর সহকারী পাইলটের বিরুদ্ধে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। সেই সঙ্গে প্রশ্ন উঠছে, বিমান হাইজ্যাক করার চেষ্টা ছিল কি না।

ঘটনার পর থেকেই এটিকে সন্ত্রাসবাদী হামলা বলে দাবি করেছে ইজরায়েল। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি সেই দাবিকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিমানটিতে থাকা ১৮০ জন যাত্রীর মধ্যে অধিকাংশই ছিলেন ইজরায়েলের নাগরিক। মার্কিন নাগরিকও ছিলেন কয়েক জন। সৌদি আরবের তাবুকে শেষ পর্যন্ত বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।


আরও পড়ুন: মাঝ আকাশে সহ-পাইলটের হামলার ঘটনায় ভারতীয় পাইলটের প্রশংসা মোদী, ট্রাম্প এবং নেতানিয়াহুর

এই হামলার সঙ্গে ইরানের কোনও যোগ রয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। গত ফেব্রুয়ারির শেষ থেকে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের সংঘাতের বিষয়টি আন্তর্জাতিক মহলে বহু চর্চিত। ইরান অতীতে আমেরিকা ও ইজরায়েলকে হামলা নিয়ে একাধিকবার হুঁশিয়ারিও দিয়েছে।

তবে হামলার পিছনে ইরানের হাত রয়েছে কি না, সে বিষয়ে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাননি নেতানিয়াহু  (Benjamin Netanyahu)। বুধবার মার্কিন সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে তাঁকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ককপিটে হামলার সঠিক কারণ এখনও তাঁর কাছেও পরিষ্কার নয়। তবে অভিযুক্ত সহ-পাইলট ইজরায়েলিদের প্রতি বিদ্বেষ পোষণ করতেন বলে তিনি মনে করেন।

আরও পড়ুন: মাঝআকাশে তেল আভিভগামী বিমানে বিপদ সংকেত, ইজরায়েলে আতঙ্কের ছায়া

ইরান-যোগের কোনও প্রমাণ পাওয়া গিয়েছে কি না জানতে চাওয়া হলে নেতানিয়াহু বলেন, এই মুহূর্তে সে বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তাঁর কথায়, হামলাকরী সহ-পাইলটকে নিয়ে বর্তমানে সৌদি আরব তদন্ত শুরু করেছে। এরপর তাঁকে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে যাওয়া হতে পারে। কারণ সেখানে থেকেই বিমানটি যাত্রা শুরু করেছিল। তদন্তের গতিপ্রকৃতির উপর ইজরায়েল নজর রাখবে এবং প্রয়োজনে তদন্তে অংশ নেওয়ার কথাও জানিয়েছে।

বুধবার সকালে ফ্লাইদুবাই বিমানটি চালাচ্ছিলেন স্মিত (Smit Machchhar) । মাঝ আকাশে  ককপিটের মধ্যেই তাঁর উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। স্মিত ছুরি দিয়ে কোপানো হয়। তাঁর সহকারী পাইলট এই আক্রমণ করেছেন বলে জানা গিয়েছে। যাত্রী এবং অন্য বিমানকর্মীরা হামলাকারীকে বাধা দেন এবং ক্যাপ্টেনকে উদ্ধার করেন। ইজরায়েলের দাবি গ্রেপ্তার হওয়া সহ-পাইলট ওমানের নাগরিক। তবে ওমানের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দেখুন: সিউড়ির তৃণমূল অফিসে ঢুকে ভাঙচুর, অনুব্রতকে ঘিরে হুমকি, গ্রেপ্তার ৩