পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের দাবিতে ফের বাংলাদেশের দ্বারস্থ হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৯ নভেম্বর প্রথম চিঠি পাঠিয়েছিলেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত ঢাকা থেকে কোনও উত্তর দেয়নি। এরপর বৃহস্পতিবার ফের চিঠি দিয়ে জরুরি ভিত্তিতে বিবেচনার আর্জি জানিয়েছেন শেখ হাসিনা। ব্রিটেনের আইনজীবীর মাধ্যমে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।
২০২৪ সালের আগস্টে ছাত্র বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা। তার পর থেকে ভারতেই রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধী সরকার বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পর হাসিনার পাসপোর্ট বাতিল করা হয়। এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেয়। এই পরিস্থিতিতে তিনি দেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন হাসিনা। দেশে যাওয়ার আগে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র হাতে পেতে চাইছেন তিনি।
গত ৯ নভেম্বর ব্রিটেনের আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে প্রথম চিঠি পাঠিয়েছিলেন হাসিনা। তাতে নতুন পাসপোর্টের পাশাপাশি জাতীয় পরিচয়পত্র বা এনআইসি দেওয়ার আবেদন জানানো হয়েছিল। যদিও ঢাকার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছেন, হাসিনাকে নতুন করে পাসপোর্ট দেওয়ার কোনও সম্ভাবনা নেই। তবে তাঁর আবেদনের আনুষ্ঠানিক জবাব এখনও মেলেনি। সেই কারণেই দ্বিতীয়বার চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের ম্যাটিক্স চেম্বারের আইনজীবী স্টিভেন পাওয়েলস হাসিনার হয়ে চিঠি দিয়েছিলেন। তিনি হাসিনার বৈধ আইনি প্রতিনিধি কি না, তা প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি চেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় চিঠির সঙ্গে সেই সংক্রান্ত নথিপত্রও জমা দিয়েছেন পাওয়েলস। পাশাপাশি, আবেদনটি দ্রুত বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে।
আরও পড়ুন: ইউনূসের বাড়িতে অগ্নিসংযোগ, পরপর জ্বলছে গ্রামীণ ব্যাঙ্ক, অগ্নিগর্ভ বাংলাদেশে নিহত ৪
উল্লেখ্য, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে। ট্রাইব্যুনালের বিচারক মহম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশে ফিরলে হাসিনাকে ওই সাজা কার্যকরের মুখে পড়তে হতে পারে। রায়ের বিরুদ্ধে আপিল করার নির্ধারিত সময়সীমাও পেরিয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে। ফলে দেশে ফিরলে গ্রেপ্তারির আশঙ্কাও রয়েছে তাঁর।
তবে এসবের পরেও দেশে ফিরতে অনড় হানিসা। তাঁর বক্তব্য, যে কোনও পরিস্থিতিতেই বাংলাদেশে ফিরতে চান তিনি। গ্রেপ্তারি কিংবা মৃত্যুদণ্ডের আশঙ্কাও সেই সিদ্ধান্ত থেকে তাঁকে সরাতে পারবে না। নিজে দেশের মাটিতেই শেষ জীবন কাটাতে চান বলে জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/DPMl-DzUh_k?si=-C0k2mVOkNnO17yG” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>