এআই সংস্থায় চাকরির সুবর্ণ সুযোগ, বার্ষিক বেতন সর্বোচ্চ ৩.৮১ কোটি টাকা!

প্রতীকী চিত্র

কৃত্রিম বুদ্ধিমত্তায় এবার মিলবে বড় চাকরি। ‘ক্লড’ (Claude)-এর নির্মাতা সংস্থা অ্যানথ্রপিক (Anthropic) এই নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। পদের নাম ‘গ্যাস সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট লিড’। আমেরিকা ও ক্যানাডার এই কাজের জন্য বার্ষিক বেতন ৩ লক্ষ ২০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ৩ কোটি ১ লাখ ৫৮ হাজার ৫৬০ টাকা) থেকে ৪ লক্ষ ৫ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় ৩ কোটি ৮১ লাখ ৬৯ হাজার ৪২৭ টাকা)।

অ্যানথ্রপিক জানিয়েছে, শুধু পাওয়ার গ্রিডের উপর তারা ভরসা করবে না। ডেটা সেন্টার প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে নিজেরাই বিদ্যুৎ তৈরি করবে। নির্বাচিত প্রার্থীদের সঙ্গে গ্যাস সরবরাহের চুক্তি চূড়ান্ত করা হবে। পাইপলাইনে গ্যাস পরিবহণ নিশ্চিত করাই তাঁর কাজ। নতুন ডেটা সেন্টারের জায়গায় পর্যাপ্ত জ্বালানি পাওয়া যাবে কি না, তা দেখতে হবে। পাইপলাইনের ক্ষমতা যাচাই করতে হবে।

১৩ নভেম্বর ‘বিজ়নেস ইনসাইডার’-এ একটি রিপোর্ট প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, অ্যানথ্রপিক বাজারে আইপিও আনতে চলেছে। এর পাশাপাশি তারা নিজেদের কম্পিউটিং পরিকাঠামো বাড়াচ্ছে। ক্লাউড সংস্থার পাশাপাশি অংশীদারদের সঙ্গে মিলে তারা নিজস্ব ডেটা সেন্টার গড়ছে। ২৪ ঘণ্টা বিদ্যুতের জন্য এআই সংস্থাগুলির কাছে প্রাকৃতিক গ্যাস এখন অপরিহার্য।


আরও পড়ুন: মায়ামি বিমানবন্দরে রানওয়েতে ২ বিমানের সংঘর্ষ, আহত ২

‘ফিনান্সিয়াল টাইমস’ সূত্রে খবর, অ্যানথ্রপিক ইতিমধ্যেই ৩.৪ বিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় ৩২ কোটি ৪ লাখ ৩৪ হাজার ৭০০ টাকা) একটি চুক্তি করেছে। এর মাধ্যমে তারা ১.৭ গিগাওয়াট ক্ষমতার গ্যাস-চালিত বিদ্যুৎ উৎপাদন সরঞ্জাম কিনবে। অ্যানথ্রপিক-র তরফে জানানো হয়েছে, আবেদনকারীর আট বছরের অভিজ্ঞতা থাকা জরুরি। গ্যাস পরিবহণ, পাইপলাইন পরিচালনা বা জ্বালানি সংগ্রহে দক্ষতা থাকা চাই। সান ফ্রান্সিসকো অথবা নিউ ইয়র্ক সিটি থেকে কাজ করতে হবে।