এনভিডিয়ার পরবর্তী সিওইও হওয়ার দৌড়ে আর্ম প্রধান রেনে হাস! জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিতে এলন মাস্ক

Image: SNS

জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়ার পরবর্তী সিইও কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। আর্ম হোল্ডিংসের সিইও রেনে হাসের সঙ্গে যোগাযোগ করেছে এনভিডিয়া। অন্যদিকে, সংস্থার সহ-প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংকে ফেরানোর দাবিও উঠতে শুরু করেছে। সেই দাবিকে সমর্থন জানিয়েছেন স্পেস এক্স-এর সিইও এলন মাস্ক। বিভিন্ন সংবাদমাধ্যমেক প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার পরবর্তী নেতৃত্ব বেছে নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

ফিনালশিয়াল টাইমস-এর শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টি সম্পর্কে অবগত কয়েক জনের সূত্রে জানা গিয়েছে, প্রার্থীদের তালিকায় রয়েছেন রেনে হাস। তবে এখনও পর্যন্ত কোনও প্রার্থীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু করেনি এনভিডিয়া। এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনার জন্য একটি সার্চ ফার্ম বেছে নেওয়ার কাজও চলছে।

কেন রেনে হাস?  


২০২২ সাল থেকে ব্রিটিশ চিপ প্রস্তুকারী সংস্থা আর্ম-এর নেতৃ্ত্বে রয়েছেন রেনে হাস। তবে এনভিডিয়ার সঙ্গেও তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। ২০১৩ সালে আর্ম-এ যোগ দেওয়ার আগে প্রায় সাত বছরর এনভিডিয়া-তে কাজ করেছেন তিনি। সেখানে কম্পিউটিং পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার পদেও দায়িত্ব সামলেছেন হাস। ফিনানশিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জেনসেন হুয়াং এবং এনভিডিয়ার পরিচালন পর্ষদের সদস্যদের সঙ্গে তাঁর পেশাগত যোগাযোগ রয়েছে।

তবে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাঁর নাম উঠে এলেও শেষ পর্যন্ত তাঁকেই সিইও কার হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। আবার প্রস্তাব দেওয়া হলেও তিনি সেই দায়িত্ব গ্রহণ করবেন কি না, তাও স্পষ্ট নয়। এই বিষয়ে মন্তব্য করতে চায়নি আর্ম।

আরও পড়ুন: ‘আমি জঘন্য মানুষ’, পদত্যাগের আগে ভেঙে পড়েছিলেন এনভিডিয়ার জেনসেন হুয়াং

হুয়াংকে ফেরানোর দাবিতে মাস্কের সমর্থন

স্থায়ী সিইও খোঁজার পাশাপাশি সংস্থার অন্দরেও জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনার দাবি উঠেছে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্য ওয়ার্ড-এর প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার এক দীর্ঘদিনের ইঞ্জিনিয়ার পরিচালন পর্ষদকে কর্মীদের মতামত বিবেচনা করার আবেদন জানিয়ে একটি পোস্ট করেন। সেই পোস্টে ১৬০০-র বেশি মন্তব্য পড়েছে বলে খবর। একাধিক কর্মী হুয়াংকে ফেরানোর পক্ষে মত দিয়েছেন।

এই দাবিকে সমর্থন জানিয়েছেন এলন মাস্কও। সমাজমাধ্যম এক্স-এ এক ব্যবহারকারীর পোস্টের জবাবে মাস্ক লেখেন, জেনসেনকে পুনরায় দায়িত্বে ফেরানোর জন্য একটি পিটিশন চলছে। তিনিও তাতে স্বাক্ষর করেছেন।

আরও পড়ুন: জেনসেন হুয়াংয়ের বিদায়ের পর এনডিভিয়ার হাল ধরেছেন কোয়েলেট ক্রেস, কে এই মহিলা?

জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর আপাতত সংস্থার অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন চিফ ফিনানশিয়াল অফিসার কোলেট ক্রেস। ১২ নভেম্বরের একটি বিবৃতিতে হুয়াংয়ের বিদায়ের বিষয়টি নিশ্চিত করে এনভিডিয়া। একই সঙ্গে ক্রেসকে অন্তর্বর্তী সিইও নিয়োগের কথাও জানানো হয়।

২০১৩ সালের সেপ্টেম্বর মাসে এনভিডিয়া-তে যোগ দিয়েছিলেন ক্রেস। অন্তর্বর্তী সিইও হিসেবে দায়িত্ব সামলানোর পাশাপাশি তিনি আগের মতোই সংস্থার চিফ ফিনানশিয়াল অফিসার পদেও থাকবেন। এ ছাড়া দীর্ঘদিনের বোর্ড সদস্য হার্ভে জোন্সকে পরিচালন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছে সংস্থা।

এনভিডিয়া জানিয়েছে, স্থায়ী সিইও নিয়োগের ক্ষেত্রে সংস্থার অভ্যন্তরীণ এবং বাইরের—দু’ধরনের প্রার্থীকেই বিবেচনা করা হবে। ফলে পরবর্তী নেতৃত্বের দায়িত্ব শেষ পর্যন্ত কার হাতে যায়, এখন সেদিকেই নজর প্রযুক্তি দুনিয়ার।

দেখুুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RJaUOzFfzes?si=7erd6j0IurBqq9-S” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>