বিরাট কোহলির (Virat Kohli) জনপ্রিয়তা যে এখনও আকাশছোঁয়া, তার প্রমাণ মিলল আবারও। নিউজিল্যান্ডের মাটিতে পা রাখার পরেই তাঁকে ঘিরে তৈরি হল প্রবল উন্মাদনা। শুক্রবার অকল্যান্ড বিমানবন্দরে কোহলি পৌঁছতেই তাঁকে দেখতে ভিড় জমে যায়। প্রিয় ক্রিকেটারকে এক ঝলক দেখার পাশাপাশি সেলফি তোলা এবং অটোগ্রাফ নেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন সমর্থকেরা।
<blockquote class=”twitter-tweet”><p lang=”et” dir=”ltr”>Virat Kohli reached Auckland. https://t.co/zhaZCBmvfu</p>— Nikhil. (@ishowwhyrat) <a href=”https://x.com/ishowwhyrat/status/2116009057354121252?ref_src=twsrc%5Etfw”>October 30, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গিয়েছে, বিমানবন্দরের বাইরে ব্যারিকেডের পিছনে দাঁড়িয়ে রয়েছেন অসংখ্য সমর্থক। কারও হাতে মোবাইল ফোন, কেউ আবার চিৎকার করে কোহলির নাম ধরে ডাকছেন। ভিড়ের মধ্যে কয়েক জনকে আবার কোহলিকে আগাম জন্মদিনের শুভেচ্ছা জানানো পোস্টারও হাতে দেখা গিয়েছে। আগামী ৫ নভেম্বর ৩৮ বছরে পা দেবেন ভারতীয় তারকা (Virat Kohli)।
আরও পড়ুন: ক্রিকেট, হকির পর এবার ভলিবলও খেলবে মোহনবাগান, চায় ইস্টবেঙ্গলকেও
পরিস্থিতি সামাল দিতে নিজেই উদ্যোগী হন কোহলি (Virat Kohli)। দু’হাত তুলে সমর্থকদের শান্ত হওয়ার ইঙ্গিত দেন তিনি। এক মহিলা সমর্থক বার বার অটোগ্রাফের আবদার জানাতে থাকলে তাঁকে শান্ত হতে বলেন কোহলি। তার পরে ওই সমর্থকের পোস্টারে সইও করে দেন। শেষ পর্যন্ত ভিড়ের মধ্যে দিয়ে কোহলিকে বের করে নিয়ে যেতে নিরাপত্তারক্ষীরা হিমশিম খেয়ে যান।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে ২-১ ব্যবধানে এক দিনের সিরিজ জিতে নিউজিল্যান্ড সফরে এসেছে ভারত। সেই সিরিজের প্রথম ম্যাচে ৮৮ বলে অপরাজিত ১৩৯ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন কোহলি। ওই ইনিংসের সৌজন্যেই এক দিনের ক্রিকেটে ১৫ হাজার রানের গণ্ডি পেরিয়ে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে সচিন তেন্ডুলকরের পাশে জায়গা করে নেন তিনি। পরের ম্যাচে ২৯ রান করলেও তৃতীয় ম্যাচে প্রথম বলেই আউট হন।
নিউজিল্যান্ডের মাটিতে কোহলির রেকর্ডও বেশ ভাল। সেখানে ১৩টি ইনিংসে ৪৯.৬৬ গড়ে তাঁর সংগ্রহ ৫৯৬ রান। রয়েছে চারটি অর্ধশতরান এবং একটি শতরান। ২০১৪ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১১১ বলে ১২৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
আগামী ৪ নভেম্বর অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হবে ভারত-নিউজিল্যান্ড এক দিনের সিরিজ। প্রথম তিনটি ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন শুভমন গিল। শেষ দু’টি ম্যাচে অধিনায়কত্ব করবেন শ্রেয়স আইয়ার। বৃহস্পতিবারই অকল্যান্ডে পৌঁছেছেন রোহিত শর্মা। এ বার দলের সঙ্গে যোগ দিলেন কোহলিও (Virat Kohli)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগেই অবশ্য বুঝিয়ে দিলেন, ক্রিকেটের বাইরেও তাঁর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি।