স্বাধীনতা দিবসে গলে তেরঙ্গা, ভারতের ৬০০তম টেস্টের আগে বিশেষ মুহূর্ত

Image: X/@BCCI

দেশের বাইরে তাঁরা। শ্রীলঙ্কার গল-এ। সামনে ঐতিহাসিক টেস্ট ম্যাচ। আর সেই বিশেষ মুহূর্তের ঠিক আগে স্বাধীনতার ৮০তম বার্ষিকীতে (80th Independence Day) তেরঙ্গা হাতে এক হলেন ভারতীয় ক্রিকেটাররা (Team India)। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদ্‌যাপন করল শুভমান গিলের ভারতীয় ক্রিকেট দল।

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের (80th Independence Day) সকালেই গলে দেখা গেল এক অন্য ছবি। ভারতীয় দলের  (Team India)প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরাও উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে (Team India)। বিদেশের মাটিতে দাঁড়িয়েও দেশের প্রতি শ্রদ্ধা ও আবেগের সেই মুহূর্ত ধরা পড়ল ভারতীয় শিবিরে (Team India)।

আরও পড়ুন:তরুণ প্রজন্মের হাত ধরেই বিকশিত ভারত, স্বাধীনতা দিবসে ঘোষণা প্রধানমন্ত্রীর

ঘটনাটির গুরুত্ব আরও বেড়েছে অন্য একটি কারণে। শ্রীলঙ্কার বিরুদ্ধে গলের এই ম্যাচটি ভারতের ৬০০তম টেস্ট (Team India)। অর্থাৎ স্বাধীনতা দিবসের আবেগের (80th Independence Day) সঙ্গেই জুড়ে গেল ভারতীয় ক্রিকেটের আরও একটি ঐতিহাসিক মাইলফলক। দীর্ঘ টেস্ট-ইতিহাসে নতুন অধ্যায়ে পা রাখার আগে জাতীয় পতাকার নীচে দাঁড়িয়ে তাই নিশ্চয়ই নিজেদের শিকড়ের কথাই মনে করলেন গম্ভীর-গিলরা।

নতুন নেতৃত্বে ভারতীয় টেস্ট দলের  (Team India)পথচলারও এটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। শুভমানের নেতৃত্বে বদলে যাওয়া ভারতীয় দলকে গলের স্পিন-সহায়ক উইকেটে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। অন্য দিকে, গল আন্তর্জাতিক স্টেডিয়ামেরও এটি বিশেষ ম্যাচ, কারণ এই মাঠে আয়োজিত হচ্ছে ৫০তম টেস্ট।

On the occasion of Independence Day, #TeamIndia gathered at Galle to hoist the Tricolour 🇮🇳 ahead of the First #SLvIND Test.#IndependenceDay pic.twitter.com/tHKIggV6AU
— BCCI (@BCCI) August 15, 2026

স্বাধীনতা দিবসের  (80th Independence Day) সকালে তাই ক্রিকেটের লড়াই শুরুর আগেই আবেগের জোয়ারে গা ভাসাল ভারতীয় শিবির। দেশের মাটিতে নয়, সাগরপাড়ের গলে—তেরঙ্গার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য যেন একই সুরে বাঁধা পড়লেন ভারতীয় দলের সকলেই। সামনে ৬০০তম টেস্টের লড়াই। তার আগে বার্তাটা স্পষ্ট—’খেলা যেখানেই হোক, দেশের পতাকা সবার আগে।’

শনিবার টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। দুই ম্যাচের এই টেস্ট সিরিজে ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে টিকে থাকতে গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে নজর দু’দলেরই। বর্তমানে পয়েন্ট তালিকায় ভারত রয়েছে পঞ্চম স্থানে, আর ঘরের মাঠে খেলা শ্রীলঙ্কা রয়েছে ষষ্ঠ স্থানে।

আরও পড়ুন:স্বাধীনতা দিবসে রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠান, উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শ্রীলঙ্কা দলে নিয়েছে দুই পেসার ও চার স্পিনারকে। স্পিনারদের মধ্যে রয়েছেন অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা এবং বাঁহাতি স্পিনার সোনাল দিনুশা। এ ছাড়াও ২৫ বছর বয়সি অফস্পিনার কেশারা নুওয়ান্থা এই ম্যাচে টেস্ট অভিষেক করছেন।

অন্য দিকে ভারত খেলাচ্ছে তিন স্পিনার ও দুই পেসারকে। জুনে আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের শেষ টেস্টেও একই বোলিং কম্বিনেশন নিয়ে নেমেছিল ভারত। দলে রয়েছেন তিন বাঁহাতি স্পিনার—রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব ও মানব সুথার।

চোটের কারণে এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন সাই সুদর্শন। তাঁর জায়গায় প্রথম একাদশে এসেছেন দেবদত্ত পাড়িক্কল। এ ছাড়াও দলে রয়েছেন ধ্রুব জুরেল। সরফরাজ খানকে ডেকে পাঠানো হলেও তিনি এই ম্যাচে দ্বাদশ ব্যক্তি। প্রথম ঘণ্টায় ভারতের স্কোর ৫৪-১। ওপেনার জশস্বী জয়সওয়াল রান আউট হন ৩২ রান করে।

দেখুন: