মেসিকে হারিয়ে সর্বকালের সেরা রোনাল্ডো! ব্যালন ডি’অরের ইতিহাসে নতুন স্বীকৃতি ক্রিশ্চিয়ানোর

Photo: Representational Image

রোনাল্ডো না মেসি, কে সর্বকালের সেরা? ফুটবলবিশ্বে এই বিতর্কের শেষ নেই। দু’জনের ব্যক্তিগত সাফল্য, গোলের পর গোল এবং একের পর এক রেকর্ড নিয়ে বছরের পর বছর ধরে চলছে আলোচনা। এ বার সেই চর্চায় এক নতুন অধ্যায় যুক্ত হল। লিওনেল মেসিকে পিছনে ফেলে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী মরসুমের স্বীকৃতি পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ২০০৮-এ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে তাঁর পারফরম্যান্সকেই সেরার শিরোপা দিলেন ফুটবলপ্রেমীরা।

ফ্রান্স ফুটবলের উদ্যোগে প্রথম বার দেওয়া হল ‘ব্যালন ডি’অর অফ অল টাইম’ বা BOAT পুরস্কার (Ballon d’Or BOAT Award)। এই পুরস্কারের উদ্দেশ্য ছিল, ব্যালন ডি’অর জেতা ফুটবলারদের মধ্যে কোন মরসুমটি সর্বকালের সেরা, তা বেছে নেওয়া। সেখানে সমর্থকদের ভোটে প্রথম স্থান পেল রোনাল্ডোর ২০০৮ সালের মরসুম। দ্বিতীয় স্থানে মেসির ২০১২ সালের ঐতিহাসিক মরসুম।

৪২ গোল, প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়


২০০৭-০৮ মরসুমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে দুরন্ত ছন্দে ছিলেন পর্তুগিজ মহাতারকা (Cristiano Ronaldo)। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছিলেন ৪২ গোল। প্রিমিয়ার লিগে ৩১টি গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। তাঁর দুরন্ত পারফরম্যান্সে ভর করে ইংল্যান্ডের লিগ খেতাব জিতেছিল ইউনাইটেড। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগও জিতেছিল স্যর অ্যালেক্স ফার্গুসনের দল।

আরও পড়ুন: ব্যালন ডি’অরে হারতেই কিলিয়ান এমবাপের ‘মিনি ট্রফি’ পাওয়ার রসিকতা নিয়ে জোর চর্চা

চেলসির বিরুদ্ধে মস্কোয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও গোল করেছিলেন রোনাল্ডো। যদিও টাইব্রেকারে গিয়ে ম্যাচের নিষ্পত্তি হয়। শেষ পর্যন্ত ইউরোপসেরা হয়েছিল ইউনাইটেড। সেই মরসুমের স্বীকৃতি হিসাবেই প্রথম বার ব্যালন ডি’অর জিতেছিলেন রোনাল্ডো। পরে আরও চার বার—২০১৩, ২০১৪, ২০১৬ এবং ২০১৭ সালে—এই পুরস্কার জেতেন তিনি। তাঁর ব্যালন ডি’অরের সংখ্যা এখন পাঁচ।

৯১ গোল করেও দ্বিতীয় মেসি!

রোনাল্ডোকে (Cristiano Ronaldo) কঠিন চ্যালেঞ্জ দিয়েছিলেন মেসি। ২০১২ সালে বার্সেলোনার হয়ে এবং আর্জেন্টিনার জার্সিতে ক্যালেন্ডার বছরে ৯১টি গোল করেছিলেন তিনি। ফুটবলের ইতিহাসে যা এখনও এক বছরে সর্বাধিক গোলের রেকর্ড।

কিন্তু সমর্থকদের ভোটে মেসির সেই অবিশ্বাস্য মরসুমকে টপকে গিয়েছে রোনাল্ডোর (Cristiano Ronaldo)২০০৮ সালের পারফরম্যান্স। মেসি অবশ্য ব্যালন ডি’অর (Ballon d’Or BOAT Award) জয়ের সংখ্যায় রোনাল্ডোর চেয়ে এগিয়ে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক এখনও পর্যন্ত আট বার এই পুরস্কার জিতেছেন।

বোট পুরস্কারের (Ballon d’Or BOAT Award) প্রথম দশটি স্থানেও আধিপত্য ছিল এই দুই মহাতারকার। রোনাল্ডোর পাঁচটি এবং মেসির পাঁচটি মরসুম জায়গা করে নিয়েছে প্রথম দশে।

আরও পড়ুন: ৩৬ রানে অলআউটের ধাক্কা সামলে দলের নেতৃত্ব নিয়ে কীভাবে ‘মিথ্যাচার’ করেছিলেন রাহানে? কী ভাবে ঘুরে দাঁড়িয়েছিল ভারত? সেই রহস্য ফাঁস এতদিনে

কী ভাবে বেছে নেওয়া হল সেরাকে?

প্রচলিত ব্যালন ডি’অর পুরস্কারের (Ballon d’Or BOAT Award) ক্ষেত্রে আন্তর্জাতিক সাংবাদিকদের ভোটে বিজয়ী নির্বাচিত হন। কিন্তু বোট পুরস্কারের ক্ষেত্রে ভোট দেওয়ার দায়িত্ব ছিল সমর্থকদের হাতে। ডিজিটাল মাধ্যমে ভোট দিতে মাথাপিছু এক ইউরো খরচ করতে হয়েছে তাঁদের। পাশাপাশি ভোটদাতাদের মধ্যে লটারির মাধ্যমে ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দু’টি টিকিট জেতার সুযোগও রাখা হয়েছিল।

মনোনয়নের তালিকায় ছিলেন একাধিক কিংবদন্তি ফুটবলার। ইয়োহান ক্রুয়েফ, মিশেল প্লাতিনি, মার্কো ফান বাস্তেন, ফ্রান্‌ৎস বেকেনবাউয়ার, কেভিন কিগান, কার্ল-হাইঞ্জ রুমেনিগে এবং আলফ্রেডো দি স্তেফানোর মতো তারকারাও ছিলেন সেই তালিকায়। ছিলেন ব্রাজিলের রোনাল্ডো নাজারিয়োও।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, পাঁচ হাজারেরও বেশি সমর্থক একাধিক বার ভোট দিয়েছেন। প্রথম ১২টি স্থানের মধ্যে শুধু রোনাল্ডো ও মেসির বিভিন্ন মরসুমই জায়গা করে নিয়েছে। তাঁদের এই আধিপত্য ভাঙে ১৩ নম্বরে। সেখানে রয়েছে ব্রাজিলের রোনাল্ডো নাজারিয়োর ২০০২ সালের ব্যালন ডি’অর জয়ী মরসুম।

তবে এই পুরস্কারকে (Ballon d’Or BOAT Award) রোনাল্ডো বনাম মেসি বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি হিসাবে দেখার সুযোগ নেই। এখানে কোনও ফুটবলারের গোটা কেরিয়ার নয়, বিচার করা হয়েছে ব্যালন ডি’অর জেতা একটি নির্দিষ্ট মরসুমকে। সেই বিচারে সমর্থকদের চোখে সর্বকালের সেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ২০০৮ সাল।

দেখুন: Indranil Sen: ‘মাস আর্ট’ মামলায় গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন