ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নয়া কোচ হতে পারেন মরিসিয়ো পচেত্তিনো! এই নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মাইকেল ক্যারিককে সরানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ক্লাব। এক দিকে পচেত্তিনোকে সম্ভাব্য প্রধান প্রার্থী হিসেবে দেখা হচ্ছে, অন্য দিকে এডি হাও, জুলিয়ান নাগেলসম্যান এবং আন্তোনিয়ো কন্তের নামও আলোচনায় রয়েছে। ইংল্যান্ডের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ছবিটা আরও স্পষ্ট, ম্যান ইউ এখন কোচ বদলের সম্ভাবনা খতিয়ে দেখছে, কিন্তু পরবর্তী পদক্ষেপের আগে বিকল্প এবং চুক্তির অঙ্ক দু’দিকই যাচাই করছে।
আট ম্যাচ জয়হীন, অবনমনের আওতায় ইউনাইটেড
প্রিমিয়ার লিগে এ বার ভয়াবহ শুরু হয়েছে ইউনাইটেডের। প্রথম ১০ ম্যাচে মাত্র একটি জয়, পাঁচটি ড্র এবং চারটি হার। আট পয়েন্ট নিয়ে লিগ টেবলের ১৮ নম্বরে তারা। ৩০ অগস্টের পর থেকে লিগে টানা আট ম্যাচে জয় নেই। সব প্রতিযোগিতা মিলিয়ে ১১টি ম্যাচে মাত্র একটি জয় তাদের, গোল হজম করেছে ৩০টি। ক্লাবের ইতিহাসে প্রিমিয়ার লিগের সবচেয়ে খারাপ শুরুর মুখে দাঁড়িয়ে ক্যারিকের দল।
বোর্নমাউথের কাছে ঘরের মাঠে ০-৩ হারের পর ক্যারিককে আরও তিনটি ম্যাচে নিজেকে প্রমাণের সুযোগ দিয়েছিল ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু চেলসির কাছে ০-২ হার, রোমার বিরুদ্ধে ৩-২ জয় এবং অ্যাস্টন ভিলার সঙ্গে ৪-৪ ড্র—এই ফলেও পরিস্থিতি বদলায়নি। ভিলার বিরুদ্ধে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে এক পয়েন্ট পেলেও লিগে জয় অধরাই থেকে গিয়েছে।
আরও পড়ুন: ফিট ঋষভ পন্থ, ১২ নভেম্বর উড়ে যাবেন নিউজিল্যান্ডে, প্রথম টেস্টে খেলতে আর বাধা নেই?
ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি
স্কাই স্পোর্টস জানিয়েছে, ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ইউনাইটেড। মঙ্গলবার সকালে অনুশীলন কেন্দ্র ক্যারিংটনে এসেছেন ক্যারিক। ক্লাবের ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্স দলের পারফরম্যান্স নিয়ে পূর্ণাঙ্গ পর্যালোচনা করছেন। বুধবার মোনাকোয় স্যর জিম র্যাটক্লিফের সঙ্গে বৈঠকে বসার কথা ক্লাবের সিইও ওমর বেরাদা এবং উইলকক্সের। সেখানে মরসুমের পরিস্থিতি এবং কোচের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে।
স্কাই স্পোর্টসের খবর, ক্যারিককে সরানোর সিদ্ধান্ত হলে অন্তর্বর্তী কোচ নিয়োগ করতে চায় না ইউনাইটেড। স্থায়ী কোচ বেছে নিয়েই এগোতে চাইছে তারা। তবে ক্লাবের কর্তারা এখনও নিশ্চিত নন, শুধু কোচ বদল করলেই দলের সমস্যার সমাধান হবে কি না। সমর্থকেরাও এখনও ক্যারিকের বিরুদ্ধে সরব হননি। খেলোয়াড়দের সমর্থনও তাঁর সঙ্গে রয়েছে বলে মনে করা হচ্ছে।
মরিসিও পচেত্তিনো কেন এগিয়ে?
পচেত্তিনো ২০২৪ সাল আমেরিকার জাতীয় দলের কোচ। চলতি বছরের বিশ্বকাপে দলকে শেষ ষোলোয় তুলেছিলেন তিনি। তার পরে অগাস্টে চুক্তির মেয়াদ বাড়িয়ে ২০৩০ পর্যন্ত করা হয়েছে। কিন্তু ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার প্রস্তাব এলে তিনি আলোচনায় বসতে আগ্রহী— এমনটাই জানিয়েছে স্কাই স্পোর্টস। এর আগে অন্তত দু’বার ইউনাইটেডের কোচ হওয়ার বিষয়ে পচেত্তিনোর সঙ্গে আলোচনা হয়েছে।
টটেনহ্যামকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলেছিলেন আর্জেন্টিনার এই কোচ। পিএসজি এবং চেলসির মতো বড় ক্লাব সামলানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর। TEAMtalk-এর ব্যাখ্যা, ইউনাইটেডের চাকরির প্রতি পচেত্তিনোর আগ্রহ, টটেনহ্যামে তাঁর সাফল্য এবং ইউরোপের বড় ক্লাবের তারকাদের সামলানোর অভিজ্ঞতা— এই তিন কারণেই তিনি অন্যদের চেয়ে এগিয়ে।
কত অঙ্কের চুক্তি?
পচেত্তিনোকে আমেরিকার জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যহতি পেতে হলে চুক্তির ‘রিলিজ় ক্লজ’ কার্যকর করতে হবে। খবর অনুযায়ী, সেই অঅন্য এক সূত্রের দাবি, অঙ্কটি প্রায় এক কোটি ডলারের কাছাকাছি। অন্য দিকে, ক্যারিকের চুক্তিতে রয়েছে ‘ব্রেক ক্লজ’। ফলে তাঁকে সরাতে আগের কয়েক জন ম্যান ইউ কোচের মতো বিপুল ক্ষতিপূরণ দিতে হবে না ক্লাবকে। এই দুই শর্তই সম্ভাব্য কোচ বদলের আর্থিক হিসাবকে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
হাও, নাগেলসম্যান, কন্তেরাও নজরে
তবে পচেত্তিনো একমাত্র বিকল্প নন। নিউক্যাসল ছেড়ে বর্তমানে কোনও দায়িত্বে না থাকা এডি হাওয়ের নামও রয়েছে তালিকায়। ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিয়ো রোমানোর খবর অনুযায়ী, হাওয়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগও করেছে ইউনাইটেড। জার্মানির প্রাক্তন কোচ নাগেলসম্যান ইংল্যান্ডে কাজ করতে আগ্রহী বলে খবর। কন্তেও দায়িত্ব নিতে রাজি— এমন দাবি উঠেছে। পাশাপাশি কিরান ম্যাকেন্নার নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে এসেছে।
স্যর জিম র্যাটক্লিফ ইংরেজ কোচকে বেশি পছন্দ করেন বলেও একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সে ক্ষেত্রে হাওয়ের পাল্লা ভারী হতে পারে। তবে পচেত্তিনো এবং কন্তে— দু’জনেরই ইংল্যান্ডে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
ক্যারিক অবশ্য দায়িত্ব ছাড়তে রাজি নন। ভিলার বিরুদ্ধে ম্যাচের পরে তাঁর বক্তব্য ছিল, ‘গোল ম্যাচের গতিপথ বদলে দেয়। সেই পরিস্থিতি সামলাতে হয়। নির্দিষ্ট কিছু সময়ে আমাদের খেলায় যে সমস্যা হচ্ছে, তা অনেকটাই উন্নত করতে হবে। তবে আমাদের হাতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা নিজেরাই নিজেদের কাজ কঠিন করে তুলছি’।
এখন দেখার, আন্তর্জাতিক বিরতির মধ্যে র্যাটক্লিফের সঙ্গে বৈঠকের পরে ইউনাইটেড কোন পথে হাঁটে। আন্তর্জাতিক বিরতির পর ২২ নভেম্বর অ্যানফিল্ডে লিভারপুলের বিরুদ্ধে ম্যাচ। সেই ম্যাচে ডাগআউটে ক্যারিক থাকবেন, না কি নতুন কোনো কোচকে দেখা যাবে— সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ফুটবলবিশ্ব।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/va985nnNsXQ?si=aHor8cyyQXSr5Mxl” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>