মুস্তাফিজুরকে ঘিরে বিতর্কের রেশ কাটতে না কাটতেই আইপিএল নিলামে নাম লেখালেন বাংলাদেশের সাত ক্রিকেটার

Image-X

মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) ঘিরে বিতর্কের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই আইপিএল (IPL) ২০২৭-এর নিলামে নাম লেখালেন বাংলাদেশের সাত ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন মুস্তাফিজুর (Mustafizur Rahman) নিজেও। তাঁর পাশাপাশি নিলামে নিজেদের নাম নথিভুক্ত করেছেন নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালন বিভাগের চেয়ারম্যান শাহরিয়ার নাফিস এই খবরে সিলমোহরও দিয়েছেন।

আইপিএলের (IPL) আগামী মরসুমের মিনি নিলামের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসাবেই বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কাছে আগ্রহী ক্রিকেটারদের নাম চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বাংলাদেশের ক্রিকেটারদের নামও সেই তালিকায় পাঠানো হয়েছে।

নাফিস জানিয়েছেন, মুস্তাফিজুর আইপিএলের (IPL) মিনি নিলামে নাম নথিভুক্ত করেছেন। তিনি বলেন, ‘আইপিএলের মিনি নিলামের জন্য এটি নিয়মিত প্রক্রিয়া। বিসিসিআই প্রতিটি ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছে, কোন কোন ক্রিকেটার নিলামে অংশ নিতে আগ্রহী। মুস্তাফিজুরও (Mustafizur Rahman) নিলামের জন্য নিজের নাম নথিভুক্ত করেছেন।’


আরও পড়ুন: আইপিএলে ১২ দল? জল্পনা উড়িয়ে দিল বিসিসিআই, কী বললেন বোর্ড সচিব?

বাংলাদেশের বাকি ছয় ক্রিকেটারের নামও নিশ্চিত করেছেন তিনি। নাফিসের কথায়, ‘নাহিদ রানা, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামও নাম নথিভুক্ত করেছেন।’

তালিকায় মুস্তাফিজুরের (Mustafizur Rahman) নাম থাকায় স্বাভাবিক ভাবেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। গত মরসুমের আইপিএল  (IPL) নিলামে ৯ কোটি ২০ লক্ষ টাকায় তাঁকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামী ক্রিকেটার হয়েছিলেন তিনি।

কিন্তু প্রতিযোগিতা শুরুর আগেই পরিস্থিতি বদলে যায়। বিসিসিআইয়ের নির্দেশে মুস্তাফিজুরকে (Mustafizur Rahman) দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় কেকেআর। বোর্ডের তরফে সেই সিদ্ধান্তের কারণ হিসাবে সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছিল। কেকেআরও জানিয়েছিল, বিসিসিআইয়ের নির্দেশ মেনেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে এবং পরিবর্ত ক্রিকেটার নেওয়ার অনুমতি পেয়েছে।

আরও পড়ুন: একই দিনে বাগদান, ১৮ কোটির আইপিএল চুক্তি! জীবনের সেরা দিন কাটালেন অর্শদীপ, পাত্রী কে?

এই ঘটনাকে কেন্দ্র করে বিসিসিআই ও বিসিবির মধ্যে সম্পর্কের অবনতি হয়। তার প্রভাব পড়ে ২০২৬-এর টি-টোয়েন্টি বিশ্বকাপেও। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে খেলতে আসতে রাজি হয়নি বাংলাদেশ। তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল বিসিবি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আইসিসি। শেষ পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।

এ বার সেই বিতর্কের কয়েক মাস পরেই আইপিএলের (IPL) নিলামে নাম লেখালেন মুস্তাফিজুর। তবে নাম নথিভুক্ত করলেই যে কোনও ক্রিকেটার দল পাবেন, এমন নিশ্চয়তা নেই। ফ্র্যাঞ্চাইজিগুলির আগ্রহের উপরেই নির্ভর করবে তাঁদের আইপিএল (IPL) ভাগ্য। ১৬ ডিসেম্বর গোয়ায় বসার কথা আইপিএল (IPL) ২০২৭-এর মিনি নিলামের আসর। তার আগে বাংলাদেশের সাত ক্রিকেটারের নাম নথিভুক্ত করার খবর নতুন করে মুস্তাফিজুর (Mustafizur Rahman) -কাণ্ডের স্মৃতি।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/RJaUOzFfzes?si=zpF8AP7aCc_QQzpy” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>