টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন মহম্মদ শামি(Mohammed Shami)। শুক্রবার রাতে সমাজমাধ্যমে আবেগঘন বার্তা দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানান ভারতের অভিজ্ঞ পেসার।দীর্ঘ ১৩ বছরের টেস্ট কেরিয়ারে ইতি টানার জন্য বিশেষ দিনই বেছে নিলেন তিনি। ২০১৩-র ৬ নভেম্বর ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল শামির। ঠিক ১৩ বছর পর, ২০২৬-এর ৬ নভেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন বাংলার এই পেসার।
ইনস্টাগ্রামে নিজের অবসরের কথা জানিয়ে শামি (Mohammed Shami) লেখেন, ‘সাদা জার্সি থেকে বিদায় নিচ্ছি। কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলো থেকে কখনও নয়। প্রথম বার যখন ভারতের টেস্ট জার্সি গায়ে তুলেছিলাম, তখন একটাই স্বপ্ন ছিল— দেশের জন্য কিছু করে দেখানো। তার পর থেকে প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, প্রতিটি চোট এবং প্রতিটি প্রত্যাবর্তন আমাকে কিছু না কিছু শিখিয়েছে’।
এখানেই থামেননি শামি (Mohammed Shami)। তিনি আরও লেখেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে শুধুমাত্র একটা ফরম্যাট নয়। এটা আমার জীবনের অত্যন্ত বিশেষ একটা অংশ। আজ ভারাক্রান্ত হৃদয়ে এবং অসংখ্য সুন্দর স্মৃতি সঙ্গে নিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। এই যাত্রায় যাঁরা আমার পাশে থেকেছেন, সেই প্রত্যেক সতীর্থ, কোচ, পরিবারের সদস্য এবং কোটি কোটি ভারতীয়কে আন্তরিক ধন্যবাদ। ভাল এবং খারাপ— দু’রকম সময়েই যাঁরা আমার উপর বিশ্বাস রেখেছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ’।
<blockquote class=”twitter-tweet”><p lang=”hi” dir=”ltr”>Safed jersey se vida le raha hoon, lekin usse judi yaadon se kabhi nahi… 🇮🇳❤️ Jab pehli baar Bharat ki Test jersey pehni thi, tab sirf ek sapna tha — apne desh ke liye kuch kar dikhane ka.. Uske baad har wicket, har sangharsh, har chot aur har comeback ne mujhe kuch na kuch sikhaya. Test cricket mere liye sirf ek format nahi, meri zindagi ka ek behad khaas hissa raha hai. Aaj bhaari dil aur anginat khoobsurat yaadon ke saath main Test cricket se retirement lene ka faisla kar raha hoon. Is safar mein mera saath dene wale har teammate, coach, family aur un karodon Bharatiyon ka dil se shukriya, jinhone achhe aur mushkil dono waqt mein mujh par bharosa banaye rakha.. BCCI aur Cricket Association of Bengal (CAB) ka bhi dil se shukriya, jinhone mere talent par bharosa kiya, mujhe aage badhne ke mauke diye aur mere cricket ke safar mein ek aham bhoomika nibhayi. Aapka saath aur vishwas mere liye hamesha khaas rahega. Maidan par meri aakhri Test ball bhale hi fenki ja chuki ho, lekin Bharat ke liye khelne ka garv hamesha mere dil mein zinda rahega. Shukriya, Test Cricket. ❤️ Aapka Shami 🇮🇳 #Mdshami11 #Mdshami #TestCricket #Retirement</p>— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) <a href=”https://x.com/MdShami11/status/2118767839956123858?ref_src=twsrc%5Etfw”>November 6, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকেও (সিএবি) বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন শামি (Mohammed Shami)। তাঁর কথায়, ‘আমার প্রতিভার উপর বিশ্বাস রাখার জন্য, নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আমার ক্রিকেটজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য বিসিসিআই ও সিএবিকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের সমর্থন এবং বিশ্বাস আমার কাছে চিরকাল বিশেষ হয়ে থাকবে’।
শেষে আবেগঘন বার্তায় শামি লেখেন, ‘মাঠে আমার শেষ টেস্ট বলটি হয়তো ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে। কিন্তু ভারতের হয়ে খেলার গর্ব চিরকাল আমার হৃদয়ে বেঁচে থাকবে। ধন্যবাদ, টেস্ট ক্রিকেট’।
আরও পড়ুন: ওয়েলিংটনে ‘অচেনা’ পেসাররাই ভরসা ভারতের, নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগোনোই লক্ষ্য
পরিসংখ্যানেও উজ্জ্বল শামির (Mohammed Shami) টেস্ট কেরিয়ার। ২০১৩ থেকে ২০২৩ পর্যন্ত ভারতের হয়ে মোট ৬৪টি টেস্ট খেলেছেন তিনি। সংগ্রহে ২২৯টি উইকেট। গড় ২৭.৭১। ছ’বার ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তাঁর। ইনিংসে সেরা বোলিং ৫৬ রানে ৬ উইকেট। ম্যাচে সেরা বোলিং ১১৮ রানে ৯ উইকেট।
২০২৩-এর জুন মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই ছিল ভারতের জার্সিতে তাঁর শেষ টেস্ট ম্যাচ। তার পর থেকে চোট এবং ফিটনেসের সমস্যায় বার বার ভুগেছেন তিনি। জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকলেও সাম্প্রতিক সময়ে নির্বাচকদের পরিকল্পনায় জায়গা হয়নি তাঁর।
তবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও এখনই সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না শামি (Mohammed Shami)। এক দিনের ক্রিকেট, টি-টোয়েন্টি এবং ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। অর্থাৎ, ভারতের সাদা জার্সিতে আর দেখা যাবে না শামিকে। কিন্তু ক্রিকেট মাঠে তাঁর লড়াই এখনও শেষ হচ্ছে না। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা পেস আক্রমণের সদস্য হিসেবে টেস্ট ক্রিকেটে নিজের ছাপ রেখে গেলেন বাংলার এই তারকা।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/va985nnNsXQ?si=ESKPVN48DMQFMuWM” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>