তিন বছর আগে যে দলের বিরুদ্ধে ইন্টার মায়ামির জার্সিতে প্রথম গোল করেছিলেন, সেই ক্রুজ আজুলের বিরুদ্ধেই ইন্টার মায়ামির হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করলেন লিওনেল মেসি (Lionel Messi)। তাঁর ঐতিহাসিক ১০০তম গোল এবং কাসেমিরোর হেডের গোলে ভর করে ক্রুজ আজুলকে ২-০ হারিয়ে ক্যাম্পেওনেস কাপ (Campeones Cup) জিতে নিল ইন্টার মায়ামি। নতুন কোচ ক্রিস্চিয়ান ‘কিলি’ গঞ্জালেসের প্রথম ম্যাচেই এল ট্রফি।
ম্যাচের শুরুটা অবশ্য মায়ামির পক্ষে সহজ ছিল না। প্রথম কয়েক মিনিটেই আক্রমণে উঠে এসেছিল মেক্সিকোর দল। কিন্তু ম্যাচের রং বদলে দেন মেসি (Lionel Messi)। ২৪ মিনিটে ডান দিক থেকে লুই সুয়ারেসের মাপা ক্রস। বক্সের মধ্যে ঢুকে হেডে জালে জড়িয়ে দেন মেসি (Lionel Messi)। গোলের সঙ্গে সঙ্গেই ইন্টার মায়ামির জার্সিতে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন আর্জেন্টিনার মহাতারকা। ২০২৩-এ মায়ামিতে যোগ দেওয়ার পর ১১৫টি ম্যাচে এই কীর্তি গড়লেন তিনি। আরও তাৎপর্যের বিষয়, মায়ামির হয়ে তাঁর প্রথম গোলটিও এসেছিল ক্রুজ আজ়ুলের বিরুদ্ধেই।
আরও পড়ুন: এশিয়ান গেমস শুরুর আগেই অস্বস্তি, জাপানে একঝাঁক সমস্যায় ভারতীয় ক্রীড়াবিদরা
দ্বিতীয়ার্ধে ফের চাপ বাড়ায় ক্রুজ। গ্যাব্রিয়েল ফের্নান্দেসের হেড পোস্টে লেগে ফিরে আসে। রিবাউন্ডে পারাদেলার শটও আটকে দেন মায়ামির খেলোয়াড়েরা। ৮১ মিনিটে ম্যাচের শেষ পেরেকটি পুঁতে দেন কাসেমিরো। বাঁ দিক থেকে মেসির (Lionel Messi) নেওয়া কর্নারে উঠে গিয়ে দুরন্ত হেডে বল জালে পাঠান ব্রাজিলীয় মিডফিল্ডার। মায়ামির হয়ে যোগ দেওয়ার পর এটি কাসেমিরোর চতুর্থ গোল। আর সেই গোলের জন্য মেসির (Lionel Messi) অ্যাসিস্ট সংখ্যা দাঁড়াল মরসুমে ১৫।

The joy of Messi and his Inter Miami teammates after lifting another trophy! 🏆🐐

🎥 @MANUELAMORETTA #CampeonesCup #LeoMessi #Messi #InterMiami pic.twitter.com/5lWAcu55nR
— MARCA in English 🇺🇸 (@MARCAinENGLISH) September 17, 2026

শেষ দিকে ক্রুজ মরিয়া হয়ে গোলের চেষ্টা করলেও সেন্ট ক্লেয়ারকে আর পরাস্ত করতে পারেনি। সংযুক্ত সময়ে ফ্রি-কিক থেকে আসা বিপজ্জনক বলও দুর্দান্ত ভাবে বাঁচান তিনি। মোট ছ’টি সেভ করে ক্লিন শিটও রাখেন কানাডার গোলরক্ষক।
আরও পড়ুন: আগরকরকে আর রাখছে না বোর্ড? নির্বাচকদের প্রধান তাহলে কে?
নতুন কোচের প্রথম ম্যাচেই ট্রফি। ম্যাচের পরে উচ্ছ্বসিত গঞ্জালেস বলেছেন, ‘আমি কী অনুভব করছি, তা বোঝানোর মতো কোনও শব্দ নেই। আনন্দ, খুশি—অনেক আবেগ একসঙ্গে কাজ করছে। লিও আমাকে বলেছিল, ও আমাকে চ্যাম্পিয়ন করবে। ও নিজের কথা রেখেছে।’
মেসি আসার পর ইন্টার মায়ামির ট্রফির সংখ্যা ক্রমেই বেড়েছে। ২০২৩ সালে লিগস কাপ, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড, ২০২৫ সালে এমএলএস কাপের পরে এ বার এল ক্যাম্পেওনেস কাপ। নতুন মরসুমে আরও একটি ট্রফি যোগ হল মায়ামির ঝুলিতে।
আর মেসি (Lionel Messi)? ৩৯ বছর বয়সেও থামার নাম নেই। মায়ামির হয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফের একটি ফাইনালের নায়ক হয়ে উঠলেন আর্জেন্টাইন মহাতারকা। ২০২৬-এ তাঁর গোলসংখ্যাও পৌঁছে গেল ২৩-এ।
দেখুন: ২৫ ফুটের বালুশিল্পে মোদির জন্মদিনের বার্তা, জ্বলল ২,৫০০ প্রদীপ