সাত সকালে বিশ্বরেকর্ড ছুঁয়ে এশিয়ান গেমসে সোনা ভারতের, চিনকে হারিয়ে খেতাব ধরে রাখলেন জ্যোতি-চিকিথারা
Photo: Representational Image
এশিয়ান গেমসে (Asian Games) ফের সোনার মঞ্চে ভারতের খেলোয়াড়রা। বুধবার যখন দেশের মানুষের ঘুম ভাঙছে, তখনই সোনা জিতে নিল ভারতের মহিলা কম্পাউন্ড আর্চারি দল (Archery Team)। শুধু সোনাই জিতলেন না তাঁরা। বিশ্বরেকর্ডও ছুঁয়ে ফেললেন। বিশ্বরেকর্ডের সমান স্কোর করে চিনকে হারিয়ে পরপর দু’বার এশিয়ান গেমসের (Asian Games) সোনা জিতে নিলেন জ্যোতি সুরেখা ভেন্নাম, চিকিথা তানিপার্থি এবং পৃথিকা প্রদীপ। বুধবার চিনকে ২৩৮-২৩৪ পয়েন্টে হারিয়ে এই নজির গড়ল ভারতীয় দল।
শুরু থেকেই ফাইনালে দাপট দেখিয়েছেন ভারতের তিন তিরন্দাজ (Archery Team)। প্রথম এন্ডেই ৬০-৫৮ পয়েন্টে এগিয়ে যায় ভারত। একের পর এক নিখুঁত ১০-এর শট খেলতে থাকেন জ্যোতিরা। দ্বিতীয় এন্ডেও একই ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে ভারত। ফলে শেষ এন্ডে নামার সময় ভারতের স্কোর ছিল ১৭৮, চিনের ১৭৬।
চাপের মুখে শেষ এন্ডে চিনের তিরন্দাজেরা  (Archery Team) দু’টি ৯ মেরে বসেন। অন্য দিকে ভারতের তিন সদস্যই অসাধারণ ধারাবাহিকতা দেখান। শেষ এন্ডে ছ’টি নিখুঁত ১০ মেরে মোট ২৩৮ পয়েন্টে পৌঁছে যায় ভারত। সেই সঙ্গে ২০১৪ ইনচিয়ন এশিয়ান গেমসে (Asian Games) দক্ষিণ কোরিয়ার তৈরি ২৩৮ পয়েন্টের বিশ্বরেকর্ডও ছুঁয়ে ফেলে ভারত।
আরও পড়ুন: ভিথ্যার দুরন্ত শেষ ল্যাপ, এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলেতে সোনা ভারতের
এই সোনার সঙ্গে চলতি এশিয়ান গেমসে (Asian Games) ভারতের সোনার সংখ্যা দাঁড়াল সাত। ২০২৩ হাংঝৌ এশিয়ান গেমসেও মহিলা কম্পাউন্ড দল সোনা জিতেছিল। অর্থাৎ সেই খেতাব এ বার ধরে রাখলেন জ্যোতি-চিকিথারা।
ফাইনালের আগে সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২৩৪-২৩৩ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। অন্য দিকে ফাইনালে চিনের দল রুপো পেয়েছে। দক্ষিণ কোরিয়া চিনা তাইপেকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে।
For any athlete or fan, nothing is more satisfying than seeing your country’s flag on top! 🇮🇳
- Just look at the raw emotions of India’s 4x400m Gold-winning team! 🥹🥇 pic.twitter.com/Op5pEgWUw9
— The Khel India (@TheKhelIndia) September 29, 2026
মিক্সড দলেও সোনার হাতছানি
শুধু মহিলা দল নয়, কম্পাউন্ড মিক্সড দলও সোনার দৌড়ে রয়েছে। চিকিথা তানিপার্থি এবং সাহিল রাজেশ যাদবের জুটি সেমিফাইনালে থাইল্যান্ডকে ১৫৬-১৫৫ পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে।
শুরু থেকেই ভারতীয় জুটি দু’পয়েন্টের ব্যবধান তৈরি করেছিল। শেষ দিকে চিকিথার একটি ৯-এর শটের পর চাপ তৈরি হলেও সাহিল স্নায়ুর চাপ সামলে দলকে ফাইনালে পৌঁছে দেন। ফলে বুধবারই ভারতীয় তিরন্দাজির ঝুলিতে আরও একটি সোনার সম্ভাবনা তৈরি হয়েছে।
এশিয়ান গেমসের  (Asian Games) আগেই কম্পাউন্ড বিভাগে ভারতীয় তিরন্দাজদের দাপটের ইঙ্গিত মিলেছিল। যোগ্যতা পর্বে মহিলা বিভাগে ৭০৫ পয়েন্ট করে শীর্ষে ছিলেন চিকিথা। আর ভারত গত এশিয়ান গেমসে কম্পাউন্ডের পাঁচটি ইভেন্টেই সোনা জিতেছিল।
এ বারও সেই দাপট বজায় রেখে প্রথমে মহিলা দল সোনা জিতল বিশ্বরেকর্ডের সমান স্কোরে। সামনে মিক্সড দলও। ফলে এশিয়ান গেমসের তিরন্দাজিতে ভারতের সোনালি অভিযান আরও লম্বা হওয়ার অপেক্ষা।
স্কোয়াশের ডাবলসে পদক নিশ্চিত, সেমিফাইনালে অনাহত-তানভিরা
এশিয়ান গেমসে (Asian Games) ফের পদকের মঞ্চে ভারতীয় মহিলা স্কোয়াশ দল। সিঙ্গাপুরকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠল ভারত। আর শেষ চারে ওঠার সঙ্গে সঙ্গেই অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়ে গেল অনাহত সিংহ, তানভি খন্না, জোশনা চিনাপ্পাদের।
বুধবার কোয়ার্টার ফাইনালে প্রথমে কোর্টে নেমেছিলেন তানভি। তাঁর সামনে ছিলেন সিঙ্গাপুরের অউ ইয়ং ওয়াই ইয়ন। তিনি ১১-৬, ৪-১১, ১৫-১৩, ১১-১-এ ম্যাচ জিতে নেন। ৩২ মিনিটের লড়াইয়ে ভারতকে এগিয়ে দেন তানভি।
এর পরে ব্যক্তিগত বিভাগে রুপোজয়ী অনাহত সিং সিঙ্গাপুরের অউ ইয়ং ওয়াই ইয়ানের বিরুদ্ধে শুরু থেকেই দাপট দেখান। তিনি ১১-৭, ১১-৩, ১১-৪-এ জিতে মাত্র ২২ মিনিটে ম্যাচ শেষ করে দেন। অনাহত জেতার সঙ্গে সঙ্গেই ভারতের জয় নিশ্চিত হয়ে যায়। তাই তৃতীয় ম্যাচে অভিজ্ঞ জোশনা চিনাপ্পাকে আর কোর্টে নামতে হয়নি।
বৃহস্পতিবার নাগোয়া কিনজো ফুতো অ্যারেনায় শেষ চারের ম্যাচ খেলবে ভারত। ব্যক্তিগত বিভাগে রুপো জেতা অনাহত, তানভির লড়াই এবং জোশনার অভিজ্ঞতা—সব মিলিয়ে দলগত ইভেন্টেও আরও বড় সাফল্যের হাতছানি ভারতের সামনে।