শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় স্পিনের নতুন নক্ষত্রের উত্থান! অভিষেকেই ইতিহাস গড়া মানব সুথার (Manav Suthar)এ বার গল টেস্টে আরও বড় কীর্তি গড়লেন। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে শুধু শ্রীলঙ্কার ব্যাটিংকে ধসিয়ে দিলেন না, ভেঙে দিলেন হরভজন সিংহ এবং রবিচন্দ্রন অশ্বিনের রেকর্ডও। তাঁর ১০/১৩১-ই এখন শ্রীলঙ্কার মাটিতে কোনও ভারতীয় বোলারের সেরা বোলিং পরিসংখ্যান।
গলে প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে ভারত। ৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ২০৬ রানে। আর সেই পতনের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা মানবের (Manav Suthar)।
প্রথম ইনিংসে ২১.৪ ওভার বল করে ৭৬ রান দিয়ে চার উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার। তাঁর শিকার ছিলেন দীনেশ চণ্ডীমল-সহ শ্রীলঙ্কার গুরুত্বপূর্ণ ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসে শুরুতেই জোড়া আঘাত করেন মানব (Manav Suthar)। পরে শেষ দিকে মাত্র ১০ বলের মধ্যে শ্রীলঙ্কার লোয়ার অর্ডারের চার ব্যাটারকে ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত ৬/৫৫— অর্থাৎ ম্যাচে মোট ১০ উইকেট।
এই দশ উইকেটের সঙ্গেই রেকর্ডের পাতায় ঢুকে পড়লেন মানব (Manav Suthar)। এর আগে শ্রীলঙ্কায় কোনও ভারতীয় বোলারের সেরা ম্যাচের পরিসংখ্যান ছিল হরভজনের। ২০০৮ সালে গলে ১০/১৫৩ নিয়েছিলেন ‘ভাজ্জি’। ২০১৫ সালে অশ্বিন একই মাঠে ১০/১৬০ নিয়েছিলেন। তাঁদের টপকে এ বার সবার উপরে মানব— ১০/১৩১।
3 WICKETS IN SINGLE OVER FOR MANAV SUTHAR 😍
He is going to be the X factor in BGT 2027 for Shubman Gill. pic.twitter.com/AoYjCQyh9r
— Johns. (@CricCrazyJohns) August 19, 2026
শ্রীলঙ্কার বিরুদ্ধে অবশ্য দশ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে অনিল কুম্বলে (২ বার), মনিন্দর সিং, ভেঙ্কটপতি রাজুরও। কিন্তু তাঁরা এই কৃতিত্ব অর্জন করেন দেশের মাটিতে। হরভজনও দেশের মাটিতে আরো একবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে দশ উইকেট নিয়েছিলেন।
অ্যাওয়ে সিরিজে ভারতের যে স্পিনাররা দুই ইনিংসে দশ উইকেট পেয়েছেন, তাঁদের তালিকায় মানব (Manav Suthar) সাত নম্বরে নাম লেখালেন। অশ্বিন, বিষেন সিং বেদি, এরাপল্লি প্রসন্ন, ভগবৎ চন্দ্রশেখর, কুম্বলে ও হরভজনের পর। অর্থাৎ, জীবনের দ্বিতীয় টেস্টেই ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা স্পিনারদের তালিকায় জায়গা করে নিলেন মানব।
আরও পড়ুন: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ দুইয়ে ইস্টবেঙ্গলের ম্যাচগুলি কবে, কোথায়, কখন? বিস্তারিত জেনে নিন
অভিষেকের পর থেকেই অবশ্য মানব বুঝিয়ে দিচ্ছেন, তিনি কেবল ভবিষ্যতের প্রতিশ্রুতি নন, এখনই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। এর আগে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টেও নজর কেড়েছিলেন। শ্রীলঙ্কায় এসে সেই পারফরম্যান্সকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তিনি।
জয়ের পর অধিনায়ক শুভমান গিল মানবের প্রশংসায় পঞ্চমুখ। বলেন, ‘দুর্দান্ত বোলিং করছে মানব (Manav Suthar) । ভারতে আফগানিস্তানের বিরুদ্ধে যে প্রথম ম্যাচটি খেলেছিল, সেখানেও এবং এই ম্যাচেও ওর বোলিং অসাধারণ ছিল। ওকে অত্যন্ত প্রতিশ্রুতিমান ক্রিকেটার বলে মনে হচ্ছে এবং এমন একজন, যে ভারতের হয়ে দীর্ঘকাল খেলতে পারে’।
গলে জয় মানেই এখন ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি। দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট শুরু হবে রবিবার, কলম্বোয়। প্রথম ম্যাচে মানব (Manav Suthar) যে ভাবে শ্রীলঙ্কার ব্যাটিংকে বিপাকে ফেলেছেন, তাতে কলম্বোতেও ভারতীয় দলের বড় অস্ত্র হতে চলেছেন এই তরুণ বাঁহাতি স্পিনার।
গলে রেকর্ড ভাঙার পর এ বার কলম্বোয় সিরিজ জয়ের পালা। মানবের ঘূর্ণিতে ভারত কি শ্রীলঙ্কার মাটিতে আরও একটি টেস্ট সিরিজ নিজেদের নামে করবে? উত্তর মিলবে রবিবার থেকে।