আবারও বড় মঞ্চে ব্যর্থতা। বিশ্বকাপ থেকে ভারতের পুরুষ হকি দলের বিদায়ের পর এ বার সরাসরি প্রশ্ন তুললেন কিংবদন্তি গোলকিপার পি আর শ্রীজেশ (PR Sreejesh)। তাঁর প্রশ্ন, ভারত কি শুধু ‘ভাল হকি’ খেলতে চাইছে, নাকি বিশ্বের সেরা দলগুলিকে হারানোর মতো দল তৈরি করতে চাইছে? বিশ্বকাপকে (Hockey World Cup) ‘শেখার মঞ্চ’ বা ‘ড্রেস রিহার্সাল’ হিসাবে দেখার মানসিকতারও তীব্র সমালোচনা করেছেন তিনি (PR Sreejesh)।
আমস্টেলভিনে সোমবার আর্জেন্টিনার কাছে ৩-৫ হেরে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে যায় ভারতের। সেই হতাশার পর সমাজমাধ্যমে একের পর এক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন দু’বারের অলিম্পিক্স ব্রোঞ্জজয়ী শ্রীজেশ (PR Sreejesh)। তাঁর বক্তব্য, ব্যর্থতার পর শুধু ‘শেখার অভিজ্ঞতা’ বলে দায় এড়িয়ে গেলে চলবে না। প্রয়োজন জবাবদিহির।
শ্রীজেশ (PR Sreejesh) লিখেছেন, ‘এই অস্বস্তিকর প্রশ্নটা করতেই হবে— আমরা কি এমন একটা দল তৈরি করছি, যারা শুধু ভাল হকি খেলবে, নাকি এমন একটা দল তৈরি করছি, যারা বিশ্বের সেরা দলগুলিকে হারাতে পারবে?’
আর্জেন্টিনার কাছে ৩-৫ হারের পর নিজেদের ভুলই সামনে এনেছেন ভারতীয় হকি দলের কোচ ক্রেগ ফালটন। তাঁর সাফ কথা, টুর্নামেন্টের বড় ম্যাচগুলিতে ভারতকে আরও ভাল খেলতে হবে।
ম্যাচের পর ফালটন বলেন, ‘আজকের দিনটা কঠিন ছিল। আমরা এ ভাবে শেষ করতে চাইনি। শুরুটা খুব খারাপ হয়েছিল। দ্বিতীয় কোয়ার্টারে অনেক ভাল খেলেছি। কিন্তু তৃতীয় কোয়ার্টারটা ভাল হয়নি। শেষ কোয়ার্টারে তিনটি গোল করেছি, এমনকি একটি পেনাল্টি কর্নার থেকে চতুর্থ গোল করার সুযোগও পেয়েছিলাম।’
বিশ্বকাপের (Hockey World Cup) আগে ভারতকে ঘিরে প্রত্যাশা ছিল অনেক। কোচ ফালটনও বলেছিলেন, এই দল ইতিহাস বদলাতে পারে। কিন্তু শেষ পর্যন্ত বড় ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে না পারাই আবারও ভারতের পথ আটকে দিল।
কোচের ব্যাখ্যা শোনার পর কড়া বার্তা দিয়েছেন শ্রীজেশ (PR Sreejesh)। তাঁর কথায়, ‘শেখার অভিজ্ঞতা’, ‘ভাল হকি’ আর ভবিষ্যতের প্রতিযোগিতার আড়ালে লুকিয়ে থাকা বন্ধ করুন। বিশ্বকাপ কোনও মহড়া নয়। এটা বিশ্বকাপ। তাই কঠিন প্রশ্ন কে করবে? জবাবদিহি কে চাইবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন— কেউ কি আদৌ ভাবে?’
বিশ্বকাপের (Hockey World Cup) আগে প্রো লিগেও ভারতের পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক ছিল না। ন’টি দলের মধ্যে অষ্টম হয়ে অভিযান শেষ করেছিল ভারত। তবু বিশ্বকাপের আগে প্রস্তুতি নিয়ে কোচ এবং খেলোয়াড়দের ইতিবাচক মন্তব্যে সমর্থকদের প্রত্যাশা বেড়েছিল। শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি।
আগামী মাসে আইচি-নাগোয়া এশিয়ান গেমস রয়েছে ভারতের সামনে। সেখানে পদকের অন্যতম দাবিদার ভারত। কিন্তু সেই প্রতিযোগিতাকে বিশ্বকাপের (Hockey World Cup) ব্যর্থতার ঢাল হিসাবে ব্যবহার করা নিয়েও আপত্তি শ্রীজেশের (PR Sreejesh)। ব্যঙ্গের সুরে তিনি লিখেছেন, ‘চিন্তা করবেন না… বিশ্বকাপ (Hockey World Cup) গুরুত্বপূর্ণ নয়। সামনে এশিয়ান গেমস রয়েছে। সেখানে পদক জিতুন, তার পর লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক্সের স্বপ্ন দেখা শুরু করুন। বিশ্বকাপে যা যা ভুল হয়েছে, সেগুলি ঢাকার জন্য নাকি এটুকুই যথেষ্ট!’
শুধু পুরুষ দল নয়, মহিলা দলের পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন ভারতের প্রাক্তন গোলকিপার। বিশ্বকাপ (Hockey World Cup) চলাকালীন মহিলা দলের প্রধান কোচ সোর্ড মারিনের শিবির ছেড়ে যাওয়ার খবর নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, খেলোয়াড়রা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও কোচিং ব্যবস্থারও জবাবদিহি থাকা দরকার।
আরও পড়ুন: ডুরান্ড-সাফল্যের পরই কলকাতা লিগে জয় ইস্টবেঙ্গলের, আসছেন নয়া বিদেশিও
শ্রীজেশের (PR Sreejesh) প্রশ্ন, ‘বিশ্বকাপের (Hockey World Cup) ঠিক আগে মহিলা দলের প্রধান কোচ ছুটিতে ছিলেন, অথচ মেয়েরা নিজেদের উজাড় করে দিয়েছে এবং প্রত্যাশার চেয়েও ভাল করেছে। খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে। কিন্তু জবাবদিহি কোথায়? প্রস্তুতির শেষ পর্বে প্রধান কোচই যদি দলের সঙ্গে না থাকেন, তা হলে কি আমরা সত্যিই আশা করতে পারি যে একটা দল নিজেদের সেরাটা দেবে?’
ভারতের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে আরও একটি প্রচলিত যুক্তির বিরুদ্ধেও সরব হয়েছেন শ্রীজেশ (PR Sreejesh)। তাঁর মতে, শক্তিশালী দলের কাছে হারলেই ‘শেখার অভিজ্ঞতা’, আর কোনও এশীয় দলকে হারালেই ‘দারুণ জয়’— এই মানসিকতা বদলানোর সময় এসেছে।
তাঁর (PR Sreejesh) কথায়, ‘ভারত কোনও শক্তিশালী দলের কাছে হারলে বলা হয়— ‘এটা শেখার অভিজ্ঞতা।’ কোনও এশীয় দলকে হারলে বলা হয়— ‘দারুণ জয়।’ ভাল হকি খেললে বলা হয়— ‘ভাল পারফরম্যান্স’।’
অর্থাৎ, ফলের চেয়ে ব্যর্থতার ব্যাখ্যা দেওয়ার প্রবণতাই এখন বেশি হয়ে উঠেছে কি না, সেটাই প্রশ্ন তুলেছেন শ্রীজেশ (PR Sreejesh)। তাঁর বার্তা স্পষ্ট— বিশ্বকাপের (Hockey World Cup) মতো মঞ্চে শুধু ভাল খেলা নয়, জেতার মতো দল তৈরি করাই ভারতের আসল লক্ষ্য হওয়া উচিত।
দেখুন: ডুরান্ড কাপ জয়ের পর ইস্টবেঙ্গল তাঁবুতে পতাকা উত্তোলন, উপস্থিত মন্ত্রী তাপস রায়