এশিয়ার মঞ্চে ফের ইতিহাস ইস্টবেঙ্গলের (East Bengal) মেয়েদের। ভারতীয় ফুটবলে প্রথম ক্লাব হিসাবে টানা দ্বিতীয় বার এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের (AFC Women’s Champions League) গ্রুপ পর্বে জায়গা করে নিল ইস্টবেঙ্গলের মেয়েরা (East Bengal)। রবিবার মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকাস স্টেডিয়ামে সাবাহ এফএ-কে ২-০ গোলে হারিয়ে গ্রুপ ‘এ’-এর শীর্ষে থেকেই মূল পর্বের টিকিট নিশ্চিত করল লাল-হলুদ প্রমিলা বাহিনী (East Bengal)।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই বেশ সতর্ক ফুটবল খেলেছিল। একাধিক আক্রমণ তৈরি হলেও গোলের মুখ খুলতে পারেনি কেউ। দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় ইস্টবেঙ্গল (East Bengal)।
আরও পড়ুন: ‘চাণক্য’-র তৈরি ‘ডায়মন্ড’-এই কিস্তিমাত, ডুরান্ড কাপ জয়ের পর কী বললেন কোচ ও নায়ক?
৬৭ মিনিটে প্রথম গোলটি করেন ঘানার অলিভিয়া আনোকিয়ে। তাঁর গোলে এগিয়ে যাওয়ার পর আত্মবিশ্বাস আরও বেড়ে যায় ইস্টবেঙ্গলের(East Bengal)। ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে ব্যবধান বাড়ান সৌম্যা গুগুলোথ। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানেই জয় নিশ্চিত করে ‘মশাল গার্লস’।
এই জয়ের ফলে গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচের তিনটিতেই জিতে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করল ইস্টবেঙ্গল(East Bengal)। এর আগে বাংলাদেশের রাজশাহী স্টারসকে ৪-০ এবং গুয়ামের রোভার্স এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। দুই ম্যাচে ১৬ গোল করার পর সাবাহর বিরুদ্ধেও গোল হজম না করে অভিযান শেষ করল লাল-হলুদ বাহিনী।
বিশেষ করে রোভার্স এফসির (AFC Women’s Champions League) বিরুদ্ধে ১২-০ জয়টি ভারতীয় ক্লাব ফুটবলের ইতিহাসে এশীয় প্রতিযোগিতায় সবচেয়ে বড় জয় হয়ে ওঠে। সেই দুরন্ত ছন্দ ধরে রেখেই এ বারও মূল পর্বে জায়গা করে নিল ইস্টবেঙ্গল।
এ বার অপেক্ষা গ্রুপ পর্বের। আগামী ৩ সেপ্টেম্বর এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ (AFC Women’s Champions League) পর্বের ড্র হবে, যেখানে ইস্টবেঙ্গলের (East Bengal) গ্রুপে কারা থাকবে এবং কাদের বিরুদ্ধে কবে খেলতে হবে তাদের, তা নির্ধারিত হবে। মূল পর্বের ম্যাচগুলি হবে ১ থেকে ৭ নভেম্বর। টানা দ্বিতীয় বার এশিয়ার সেরা ক্লাবগুলির সঙ্গে লড়াইয়ের সুযোগ অর্জন করে নিল ইস্টবেঙ্গলের (East Bengal) মহিলা দল, এ অবশ্যই কৃতিত্বের।
পুরুষদের লাল-হলুদ বাহিনীও (East Bengal)এ মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২-এর (AFC Women’s Champions League) গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে। ফলে একই সময়ে ইস্টবেঙ্গলের(East Bengal) পুরুষ ও মহিলা—দুই দলই এশীয় ক্লাব ফুটবলের মঞ্চে লড়াই করবে।