যারা ভাবছেন এবারের আইএসএলে (ISL) খেলার সম্ভাবনা নেই ডায়মন্ড হারবার এফসি-র (DHFC ), তারা শুনে অবাক হতে পারেন, তারা আইএসএলে (ISL) খেলার জন্য ফেডারেশনের কাছে আবেদন জানিয়েছে এবং অংশগ্রহণের জন্য যে ফি দেওয়ার কথা তাদের, সে জন্য বাড়তি সময়ও চেয়েছে।
আইএসএলে (ISL) ডায়মন্ড হারবার এফসি খেলবে কি না, তা এখনও নিশ্চিত নয়। অংশগ্রহণ ফি-র দ্বিতীয় কিস্তি এখনও জমা দেয়নি বাংলার ক্লাবটি। তাই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ তাদের শেষ সুযোগ দিয়েছে। আজ, ১৯ আগস্ট দুপুর দুটোর মধ্যে বকেয়া ৫৫ লক্ষ টাকা জমা দিতে হবে ডায়মন্ড হারবারকে (DHFC )। না পারলে নতুন কোনও দল যোগ না করেই ১৩টি দল নিয়ে শুরু হবে আইএসএল (ISL) , জানিয়েছে ফেডারেশন।
অন্য দিকে, ২০২৬-২৭ মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ শুরু হওয়ার সম্ভাব্য দিন ঠিক হয়ে গেল। সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে এবারের আইএসএল। চলবে এপ্রিল-মে পর্যন্ত। অর্থাৎ, গত মরসুমের সংক্ষিপ্ত সূচির পর এ বার ফের প্রায় সাত মাসের দীর্ঘ প্রতিযোগিতার পথে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান হকি ম্যাচের সব টিকিট শেষ, বুধবার আমস্টেলভিনে গ্যালারি উপছে পড়বে
প্রতিটি ক্লাবকে এ বারের আইএসএলে (ISL) অংশ নিতে মোট এক কোটি ১০ লক্ষ টাকা ফি দিতে হচ্ছে। দু’টি কিস্তিতে ৫৫ লক্ষ টাকা করে জমা দেওয়ার কথা। ডায়মন্ড হারবার প্রথম কিস্তি দিয়েছিল। ক্লাবের আই লিগ জয়ের প্রাইজ মানি থেকে সেই অর্থ কেটে নেওয়া হয়েছিল বলে খবর। কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনও বাকি।
ফলে বুধবারই পরিষ্কার হয়ে যেতে পারে ২০২৬-২৭ আইএসএলের (ISL) চূড়ান্ত দল সংখ্যা। ফেডারেশনের এক কর্তার কথায়, ‘১৯ আগস্ট দুপুর দুটোর মধ্যে ডায়মন্ড হারবার বকেয়া অংশগ্রহণ ফি না দিলে ১৩টি দল নিয়েই আইএসএল হবে। নতুন কোনও দল যোগ করা হবে না।’
এ দিকে আইএসএলের (ISL) ক্লাব কাঠামোতেও বড় বদল আসছে। জামশেদপুর এফসি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে। টাটা স্টিলের কাছ থেকে মাত্র ১০০ টাকায় জামশেদপুর ফুটবল অ্যান্ড স্পোর্টিং প্রাইভেট লিমিটেড অধিগ্রহণের চুক্তি করেছে চার্চিল ব্রাদার্স। প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে জামশেদপুরের স্পোর্টিং লাইসেন্সও তাদের হাতে যাওয়ার কথা। চার্চিল ইতিমধ্যেই সম্পূর্ণ এক কোটি ১০ লক্ষ টাকার অংশগ্রহণ ফি জমা দিয়েছে। ফলে তাদের খেলা কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ‘ভারতের প্রেমে মজবে ব্রাজিলের দল’, ভিনিসিয়াস-রা আসার আগে বলছেন মোহনবাগানের ‘সবুজ তোতা’
নতুন মরসুম আরও একটি কারণে বিশেষ। ২০২৬-২৭ থেকেই শুরু হচ্ছে আইএসএলের (ISL) ক্লাব-নেতৃত্বাধীন মডেল।
প্রতিযোগিতার বাণিজ্যিক ও পরিচালন সংক্রান্ত দায়িত্বে ক্লাবগুলির ভূমিকা বাড়বে। খেলাধুলা সংক্রান্ত বিষয়গুলির তত্ত্বাবধানে থাকবে এআইএফএফ।
তবে মাঠে বল গড়ানোর আগে এখনও একটি বড় প্রশ্নের উত্তর মেলেনি। নতুন মরসুমের সম্প্রচার সত্ব এখনও চূড়ান্ত হয়নি। ১০ অক্টোবরের আর বেশি দেরি নেই। ফলে দল গঠন থেকে প্রস্তুতি, সম্প্রচার— সব দিক সামলাতে আগামী কয়েক সপ্তাহ ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/MWCRI_LCbqY?si=0w5rezAiSygoeztX” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>