আচমকাই শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দিলেন তিনি। বৃহস্পতিবার অবিলম্বে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করলেন ধনঞ্জয়া ডি সিলভা (Dhananjaya de Silva)। ৩৫ বছরের অলরাউন্ডার জানিয়ে দিয়েছেন, নেতৃত্বের ব্যাটন আর হাতে রাখতে চান না তিনি। তবে ক্রিকেটার হিসাবে শ্রীলঙ্কার হয়ে খেলা চালিয়ে যাবেন।
শ্রীলঙ্কা ক্রিকেটের নির্বাচক কমিটিকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন ধনঞ্জয়া(Dhananjaya de Silva)। সেখানে তাঁর স্পষ্ট বক্তব্য, ‘আমার দৃঢ় বিশ্বাস, এ বার নেতৃত্বের দায়িত্ব পরের প্রজন্মের হাতে তুলে দেওয়ার সময় এসে গিয়েছে’।
২০২৪-এর জানুয়ারিতে দিমুথ করুণারত্নের কাছ থেকে টেস্ট দলের নেতৃত্ব নিয়েছিলেন ধনঞ্জয়া (Dhananjaya de Silva)। প্রায় আড়াই বছর পর সেই অধ্যায়ের ইতি টানলেন। তাঁর নেতৃত্বে ১৮টি টেস্ট খেলেছে শ্রীলঙ্কা। জিতেছে সাতটি, হেরেছে আটটি এবং তিনটি টেস্ট ড্র হয়েছে। অধিনায়ক হিসাবে ১৮ ম্যাচে ১১৩০ রান করেছেন ধনঞ্জয়া, ব্যাটিং গড় ৩৬.৪৫। নিয়েছেন ন’টি উইকেটও।
শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটে ধনঞ্জয়ার (Dhananjaya de Silva) অবদান অবশ্য শুধু অধিনায়কত্বে আটকে নেই। ৬৯টি টেস্টে তাঁর রান ৪৪০০-র বেশি। রয়েছে ১৩টি শতরান। অধিনায়ক হিসাবে তাঁর অন্যতম স্মরণীয় সাফল্য এসেছিল বাংলাদেশের বিরুদ্ধে। সেই টেস্টে জোড়া শতরান করে শ্রীলঙ্কাকে ৩২৮ রানের বড় জয় এনে দিয়েছিলেন তিনি। তাঁর নেতৃত্বে আফগানিস্তান, বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ জিতেছিল শ্রীলঙ্কা।
তবে শেষ সময়টা খুব একটা স্বস্তির ছিল না। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ টেস্ট সিরিজেই শেষ দলকে নেতৃত্ব দেন। দুই টেস্টের সিরিজে ভারত ১-০ জেতে। প্রথম টেস্টে শ্রীলঙ্কা ১৬৫ রানে হারে, কলম্বোয় দ্বিতীয় টেস্ট ড্র করে কোনও রকমে হোয়াইটওয়াশ এড়ায়। সেই সিরিজের পরই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন ধনঞ্জয়া (Dhananjaya de Silva)।
আরও পড়ুন: সঞ্জুর ব্যাটে ফের রানের খরা, দ্বিতীয় টি-টোয়েন্টির আগে জোর জল্পনা, দলে ফিরবেন বৈভব?
ধনঞ্জয়ার (Dhananjaya de Silva) সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। বোর্ডের সিইও অ্যাশলি ডি সিলভা (Dhananjaya de Silva) বলেছেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট তাঁর কেরিয়ারের বাকি সময়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছে। টেস্ট দলের নেতৃত্বে তিনি যে অবদান রেখেছেন, তার জন্য তাঁকে ধন্যবাদ’।
ধনঞ্জয়া (Dhananjaya de Silva) অবশ্য ক্রিকেট থেকে সরে যাচ্ছেন না। নির্বাচনের জন্য নিজেকে উপলব্ধ রাখার কথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। অর্থাৎ নেতৃত্বের চাপ সরিয়ে এ বার শুধুই ক্রিকেটার ধনঞ্জয়াকে (Dhananjaya de Silva) দেখা যাবে শ্রীলঙ্কার টেস্ট দলে। নতুন অধিনায়কের নাম এখনও ঘোষণা করেনি শ্রীলঙ্কা ক্রিকেট। ফলে ধনঞ্জয়ার (Dhananjaya de Silva) আচমকা সিদ্ধান্তের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন— কাদের হাতে যাবে শ্রীলঙ্কার টেস্ট দলের ভবিষ্যৎ?
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WBXPWleJUWk?si=Z1qOVbFWonz3DKO8″ title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>