মাত্র ১৫ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই একের পর এক রেকর্ড। শুরুটা হয়েছে শচীন তেন্ডুলকরের মতো। শেষটাও যেন তাঁর মতো বা তাঁর চেয়েও ভালো ভাবে করেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi), এমনই চায় ভারতীয় ক্রিকেট বোর্ড।
আর এই প্রত্যাশাকে ঘিরেই এ বার দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা। লক্ষ্য একটাই—তাঁকে যেন শুধুই ক্ষণিকের বিস্ময় হয়ে থাকতে না হয়। বরং শচীন তেন্ডুলকরের মতো দীর্ঘ সময় ধরে যেন ভারতীয় ক্রিকেটের সেবা করেন বৈভব (Vaibhav Sooryavanshi)। বিসিসিআইয়ের (BCCI) বার্তাতেই মিলেছে সেই ইঙ্গিত।
বিহারের এই বাঁহাতি ব্যাটার ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছেন। মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। অভিষেকের পর থেকেই তাঁর ব্যাটে রেকর্ডের ছড়াছড়ি। স্বাভাবিক ভাবেই তাঁকে নিয়ে প্রত্যাশাও বাড়ছে দ্রুত। কিন্তু বিসিসিআই চাইছে, সেই প্রত্যাশার চাপ যেন বৈভবের (Vaibhav Sooryavanshi) স্বাভাবিক ক্রিকেটকে প্রভাবিত না করে।
বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, বৈভবকে (Vaibhav Sooryavanshi) নিয়ে তাঁরা অত্যন্ত সতর্ক। তাঁর কথায়, ‘আমরা চাই বৈভব সূর্যবংশী বা তাঁর মতো প্রতিভাবান কোনও ক্রিকেটার যেন শচীন তেন্ডুলকর এবং অতীতে কিংবদন্তি হয়ে ওঠা অন্য ক্রিকেটারদের মতো দীর্ঘ সময় দেশের হয়ে খেলে এবং ভারতীয় ক্রিকেটকে সেবা করে। তাই বৈভবকে আমরা খুবই গুরুত্ব দিয়ে দেখছি’।
শুধু কথার কথা নয়, বৈভবের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে বোর্ড। সইকিয়া বলেছেন, ‘ওকে সব দিক থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক কেরিয়ারে ও যে প্রতিটি পদক্ষেপ করছে, তার উপর আমাদের নজর রয়েছে। বৈভবের ভবিষ্যতের উপর বিসিসিআই খুব কাছ থেকে নজর রাখবে’।
এখানেই শচীনের প্রসঙ্গটি বিশেষ তাৎপর্যপূর্ণ। মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শচীনের। তার পরের ২৪ বছর ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম দীর্ঘ এবং সফল অধ্যায় হয়ে রয়েছে তাঁর কেরিয়ার। বৈভবকেও সেই রকম দীর্ঘ পথ চলার স্বপ্নই দেখাচ্ছে বোর্ড।
আরও পড়ুন: বিশ্বকাপ জেতার পরই জাতীয় দলকে বিদায়! ৩১-এই অবসর ঘোষণা কেন ইয়ামালের সতীর্থের?
তবে বৈভবকে (Vaibhav Sooryavanshi) নিয়ে যে উন্মাদনা তৈরি হয়েছে, তাতে বিসিসিআইয়ের(BCCI) সতর্ক হওয়ার কারণও রয়েছে। মাত্র কয়েক মাসের মধ্যেই আইপিএল, অনূর্ধ্ব-১৯ ক্রিকেট এবং আন্তর্জাতিক মঞ্চে তাঁর ব্যাটিং নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তাঁর সঙ্গে শচীনের তুলনাও শুরু হয়েছে। কিন্তু সেই তুলনার চাপ কিশোর ক্রিকেটারের উপর না পড়ে, সেটাই এখন বোর্ডের অন্যতম চিন্তা।
বৈভবকে (Vaibhav Sooryavanshi) দ্রুত আরও বড় মঞ্চে নিয়ে যাওয়ার বদলে তাঁর কেরিয়ারকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে চায় বিসিসিআই (BCCI)। বোর্ডের সাম্প্রতিক অবস্থান থেকে পরিষ্কার—রেকর্ড ভাঙার চেয়েও তাঁদের কাছে গুরুত্বপূর্ণ বৈভবের দীর্ঘমেয়াদি উজ্জ্বল উপস্থিতি।
অর্থাৎ, আজকের বৈভবকে নিয়ে শুধু আজকের কথা ভাবছে না ভারতীয় ক্রিকেট। লক্ষ্য অনেক দূরের। বিসিসিআইয়ের (BCCI)চোখে ১৫ বছরের এই বিস্ময় প্রতিভা যেন আগামী দু-এক বছরের তারকা হয়ে থেমে না যান; বরং শচীনের মতো কয়েক দশক ধরে ভারতীয় ক্রিকেটের সম্পদ হয়ে থাকেন।
দেখুন: <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WEeXpNvrVVE?si=THpxlCpJGKPucNNz” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>