ব্যাট হাতে আর মাঠে নামবেন না। প্রায় ১৮ বছরের দীর্ঘ ক্রিকেট-জীবনের ইতি টেনেছেন কিছু দিন আগেই। কিন্তু ক্রিকেট থেকে দূরে যাচ্ছেন না অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। বরং নতুন ভূমিকায় ফিরছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক (Ajinkya Rahane)। এ বার তাঁর (Ajinkya Rahane) হাতে ব্যাট নয়, মাইক্রোফোন নিয়ে। ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হতে চলেছে রাহানের (Ajinkya Rahane)।
১৫ আগস্ট গলে শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দু’ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজেই সনি স্পোর্টস নেটওয়ার্কের ধারাভাষ্যকারদের দলে যোগ দেবেন ৩৭ বছরের রাহানে (Ajinkya Rahane)। লাল বলের ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা এ বার অন্য দৃষ্টিকোণ থেকে দর্শকদের সামনে তুলে ধরবেন তিনি (Ajinkya Rahane)।
আরও পড়ুন: দশ বছর প্রেমের পর বিয়ে, পর্তুগালে জর্জিনার সঙ্গে নতুন ইনিংস শুরু রোনাল্ডোর
ভারতের হয়ে ৮৫টি টেস্ট খেলেছেন রাহানে (Ajinkya Rahane)। করেছেন ৫০৭৭ রান। তাঁর ব্যাট থেকে এসেছে ১২টি শতরান এবং ২৬টি অর্ধশতরান। টেস্টে তাঁর (Ajinkya Rahane) গড় ৩৮.৪৬। শুধু ব্যাটার হিসেবেই নয়, অধিনায়ক হিসেবেও ভারতীয় ক্রিকেটে স্মরণীয় জায়গা রয়েছে তাঁর (Ajinkya Rahane)। ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় এসেছিল তাঁর (Ajinkya Rahane)নেতৃত্বেই। বিদেশের মাটিতে ভারতের একাধিক উল্লেখযোগ্য জয়েরও অংশ ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার (Ajinkya Rahane)।
নতুন দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত রাহানে (Ajinkya Rahane)বলেছেন, ‘ভারতের শ্রীলঙ্কা সফরে সনি স্পোর্টস নেটওয়ার্ক এবং সনি লিভের হয়ে টেস্ট ধারাভাষ্য দেওয়ার কাজটা নিয়ে আমি (Ajinkya Rahane) খুবই উত্তেজিত। টেস্ট ক্রিকেট আমাদের খেলার সর্বোচ্চ স্তর। এত বছর এই ফরম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করার পরে এ বার অন্য এক দৃষ্টিকোণ থেকে ক্রিকেটকে দেখার সুযোগ পাওয়া আমার কাছে গর্বের বিষয়’।
শুধু ম্যাচের বর্ণনা নয়, টেস্ট ক্রিকেটের ভিতরের নানা সূক্ষ্ম দিকও দর্শকদের সামনে তুলে ধরতে চান রাহানে (Ajinkya Rahane)। তাঁর কথায়, ‘আমার অভিজ্ঞতা ভাগ করে নেওয়া, খেলার সূক্ষ্ম দিকগুলি বিশ্লেষণ করা এবং কোন সিদ্ধান্ত, কৌশল বা কোন মুহূর্ত একটি টেস্ট ম্যাচের গতিপথ বদলে দিতে পারে, সে সব নিয়ে দর্শকদের ধারণা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। আশা করি, সম্প্রচারকে আরও সমৃদ্ধ করে তুলতে পারব এবং মাঠে আসলে কী ঘটে, তা দর্শকদের আরও গভীর ভাবে বুঝতে সাহায্য করতে পারব’।
ক্রিকেটার হিসেবে রাহানের পরিচিতি ছিল শান্ত, সংযত এবং কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার জন্য। এ বার সেই অভিজ্ঞতাই কমেন্ট্রি বক্সে কতটা ফুটিয়ে তুলতে পারেন তিনি (Ajinkya Rahane), সেটাই দেখার। ১৫ আগস্ট থেকে গলে শুরু হওয়া সিরিজে তাই ভারতীয় দলের লড়াইয়ের পাশাপাশি নজর থাকবে রাহানের (Ajinkya Rahane) নতুন ইনিংসেও।
দেখুন: ‘অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম নয়’, ভোটার তালিকা নিয়ে ফের সরব বিজেপি