৩৫ হাজার কিলোমিটার সফর! অস্ট্রেলিয়া হয়ে কলকাতা, ব্রাজিলের তারকাদের ‘বিশ্বভ্রমণ’

Photo: Representational Image

আন্তর্জাতিক ফুটবলে বিরতি। কিন্তু সত্যিই কি বিরতি? বিশ্রাম কোথায়! বরং এই আন্তর্জাতিক পর্বে ব্রাজিলের তিন তারকা রাফিনহা (Raphinha), ভিনিসিয়াস জুনিয়র (Vinícius Júnior), এন্দ্রিক (Endrick) ও তাঁদের ব্রাজিল  (Brazil) দলের সতীর্থরা প্রায় গোটা পৃথিবী ঘুরে ফেলার মতো সফর করছেন। হিসাব বলছে, এই যাত্রায় তাঁদের পাড়ি দিতে হচ্ছে প্রায় ৩৪,৯২৭ কিলোমিটার। বিমানে কাটাতে হবে অন্তত ৫০ ঘণ্টা!

অর্থাৎ পৃথিবীর পরিধির প্রায় ৮৭ শতাংশ পথ পেরিয়ে ফেলছেন ব্রাজিলের  (Brazil) ফুটবলাররা। এমন সফরের কথা শুনেই ফুটবলপ্রেমীদের অনেকের চোখ কপালে উঠছে। লা লিগায় নিজেদের শেষ ম্যাচ খেলার পর রাফিনহা (Raphinha), ভিনিসিয়াস (Vinícius Júnior) এবং এন্দ্রিক (Endrick) উড়ে যান অস্ট্রেলিয়ায়। স্পেন থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের দূরত্ব প্রায় ১৭,৪৫৬ কিলোমিটার। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আজ দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলছে ব্রাজিল (Brazil)।


সেখানেই অবশ্য সফর শেষ নয়। অস্ট্রেলিয়ার পর গন্তব্য ভারত। ব্রিসবেন থেকে প্রায় ৮,৮৯৭ কিলোমিটার উড়ে কলকাতায় আসবেন তাঁরা। এখানেই ভারতের বিরুদ্ধে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়ছে কলকাতায়।

আরও পড়ুন: বার্সা সমর্থকেরা খেপে আগুন! যুবভারতীতে ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চান না আনসেলোত্তির ব্রহ্মাস্ত্র রাফিনহা?

এর পর আবার ইউরোপে ফেরার পালা। কলকাতা থেকে স্পেনে ফিরতে তাঁদের উড়তে হবে আরও প্রায় ৮,৫৭৪ কিলোমিটার। সব মিলিয়ে স্পেন থেকে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে কলকাতা এবং কলকাতা থেকে আবার স্পেন—এই যাত্রাপথে মোট দূরত্ব দাঁড়াচ্ছে ৩৪,৯২৭ কিলোমিটার। এই বিমান যাত্রার মোট সময় অন্তত ৫০ ঘণ্টা।

তাই রাফিনহা (Raphinha), ভিনিসিয়াস (Vinícius Júnior)  ও এন্দ্রিকের (Endrick)  এই আন্তর্জাতিক পর্বকে নিছক কয়েকটি প্রীতি ম্যাচের সফর বলা কঠিন। বলা যায়, ব্রাজিলের (Brazil) তারকারা যেন বেরিয়ে পড়ছেন এক ‘বিশ্বভ্রমণে’!

তবে এত দীর্ঘ সফরের পর ম্যাচে তাঁদের পারফরম্যান্স এবং শারীরিক ক্লান্তি কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার। বিশেষ করে ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির মাঝে এতটা দীর্ঘ বিমানযাত্রা যে ফুটবলারদের জন্য বড় ধকল, তা বলাই যায়।

এই নিয়ে ক্লাব সমর্থকদের মধ্যে ক্ষোভও তৈরি হচ্ছে। সমাজ মাধ্যমে অনেকেই ব্রাজিলের (Brazil) ফুটবল কনফেডারেশনের এই সফরকে ‘অবৈজ্ঞানিক’ আখ্যা দিয়েছেন। তাদের আশঙ্কা, এর ফলে যখন ক্লাব ফুটবলে ফিরে যাবেন তাঁরা, তখন ক্লান্তি তাদের ঘিরে ধরতে পারে এবং তার প্রভাব তাঁদের পারফরম্যান্সেও পড়বে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/wwn5fHBsjBw?si=1MFEQZJs4UV6jdTW” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>