শিক্ষক দিয়ে সেন্সাস কেন? কেন্দ্র – রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন আদালতের

File Photo

সকাল ৯টা থেকে বিকেল ৪টে—স্কুলের পঠনপাঠনের সময় শিক্ষকদের সেন্সাসের (Census) কাজে নিয়োগ নিয়ে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) । শনিবার ও রবিবার দু’দিন শিক্ষকদের এই কাজে ব্যবহার করা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত (Calcutta High Court)। কেন্দ্রীয় সরকারের দায়িত্ব সেন্সাস (Census) পরিচালনা ,  তাহলে কেন রাজ্যের স্কুলশিক্ষক ও শিক্ষাকর্মীদেরই কাজে নামানো হচ্ছে—তা নিয়ে রাজ্যের কাছে জবাব চাইল আদালত।

বিচারপতির প্রশ্ন, ‘জেলা পরিষদ, পুরসভা, পঞ্চায়েত বা বিধানসভার কর্মীদের কেন ব্যবহার করা হচ্ছে না? শুধুমাত্র শিক্ষকদেরই কেন বেছে নেওয়া হয়েছে?’ স্কুলের পঠনপাঠন ব্যাহত করে সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সেন্সাসের কাজ করানো কতটা যুক্তিসঙ্গত, তা নিয়েও প্রশ্ন ওঠে।

আরও পড়ুন: বিরোধী দলনেতার চেয়ারে ঋতব্রতই? মঙ্গলেই চূড়ান্ত রায়,কাল থেকে বিধানসভা—চূড়ান্ত সিদ্ধান্ত কার?


আদালতের (Calcutta High Court) আরও প্রশ্ন, এক মাসের মধ্যে এই বিপুল কাজ আদৌ শেষ করা সম্ভব কি না। কোনও প্রশিক্ষণ ছাড়াই কী ভাবে শিক্ষকদের দিয়ে সেন্সাসের মতো গুরুত্বপূর্ণ কাজ করানো হবে, সেই প্রশ্নও ওঠে। বিচারপতি মন্তব্য করেন, ‘সুপ্রিম কোর্ট কখনও বলেনি যে সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সেন্সাস করতে হবে।’

এদিন শুনানিতে সরকারি আইনজীবীদের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। আদালতের মূল্যবান সময় নষ্ট হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে জানতে চান, কত জন শিক্ষক ও শিক্ষাকর্মীকে সেন্সাসের কাজে ব্যবহার করা হচ্ছে এবং তাঁদের অনুপস্থিতিতে স্কুল কী ভাবে চলবে।

আরও পড়ুন: জোড়াবাগানে বৃষ্টির জেরে ভেঙে পড়ল ২০০ বছরের পুরনো বাড়ি, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু এক বৃদ্ধার

এএসজি-র বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না হলে আরও সময় নেওয়া হতে পারে। শিক্ষকদেরই এই কাজে ব্যবহার করা
প্রয়োজন বলেও সওয়াল করেন তিনি।

তবে তাতে সন্তুষ্ট হয়নি আদালত (Calcutta High Court)। বিচারপতির স্পষ্ট বার্তা, কর্তৃপক্ষ নিজেরা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে না পারলে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সেন্সাস কর্তৃপক্ষকে কাজের সময়সীমা ও পদ্ধতি নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর ২টোর মধ্যে কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিচ্ছে, তা জানাতে বলা হয়।

রাজ্য সরকারের রিপোর্ট তলব করেছে আদালত। আগামীকাল ফের মামলার শুনানি। সেপ্টেম্বর থেকে স্কুলের পরীক্ষা শুরু হলে সেন্সাসের (Census) কাজের সঙ্গে পঠনপাঠন কী ভাবে সামলানো হবে, সেই প্রশ্নও উঠে এসেছে শুনানিতে। ‘সঠিক পদ্ধতি কী, সরকারকে তা স্পষ্ট করতেই হবে’ নিদের্শ বিচারপতি কৃষ্ণা রাওয়ের (Calcutta High Court)।

দেখুন: দুর্গাপুজোর আবহে হলদিয়ায় বড় বিনিয়োগ, পুরুলিয়ার মঞ্চ থেকে বড় ঘোষণা