নিম্নচাপের জেরে শহরজুড়ে বৃষ্টি, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

Image: IANS

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ (West Bengal Weather Updade)। তার জেরে সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি (Rain)। মঙ্গলবার দিনভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও অব্যাহত থাকবে ঝড়বৃষ্টি (Rain)। সোমবার উত্তরবঙ্গের একাধিক জেলাতেও বৃষ্টি  (Rain)হয়েছে। মঙ্গলবারও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর (West Bengal Weather Updade)। তবে কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।

আরও পড়ুন: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, বিপদে পড়তে পারে কলকাতা ও মুম্বাইয়ের মতো শহর, জানাল রাষ্ট্রসঙ্ঘ

মঙ্গলবার সকাল থেকেই কলাকাতায় শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (West Bengal Weather Updade)। বৃষ্টির (Rain)জেরে কলকাতার বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়ে পড়েছে। এদিন শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির  (Rain)সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুতের সঙ্গে বইবে দমকা বাতাস ।  গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে।


এই চার জেলায় কোথাও কোথাও ৭-১১ সেন্টিমিটার বৃষ্টি  (Rain)হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে এর পরে চলতি সপ্তাহে দক্ষিণের জেলাগুলিতে দুর্যোগের কোনও সতর্কতা নেই। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি চলবে।

আরও পড়ুন: চারটি এক্সকাভেটর ও একটি ব্রেকার থাকলেই যথেষ্ট ছিল, ত্রিশূলী-৩এ টানেলে উদ্ধার নিয়ে ক্ষোভ নেপালি ইঞ্জিনিয়ারের

মঙ্গলবার উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি (Rain) চলবে (West Bengal Weather Updade)। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার ও বৃহস্পতিবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির (Rain) পূর্বাভাস রয়েছে। ফলে নিম্নচাপের প্রভাবে আপাতত রাজ্যের উত্তর ও দক্ষিণ দুই অংশেই বৃষ্টি(Rain) হওয়ার সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Updade)।

সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হলেও মঙ্গলবার থেকে সে রকম কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। আবহাওয়া দপ্তর (West Bengal Weather Updade) জানিয়েছে, দক্ষিণবঙ্গের উপরে একটি নিম্নচাপ অঞ্চল রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা উপকূল এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি (Rain) হচ্ছে।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Z8NwHIiC2-o?si=MsIk-ifpGZNTaMOY” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>