রাখি পূর্ণিমার দিন সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। সকালে কলকাতায় কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টিও হয়েছে। তবে বৃহস্পতিবার কি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে? সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়ার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও নদীয়া জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।
শনি ও রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জেলায় আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার দু-এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে এদিন হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় বৃহস্পতিবার সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শুক্রবার উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার দু-এক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারও উত্তরবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শনি ও রবিবার উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার দু-এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় দু-এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।