গত কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিতে একেবারে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। তবে এবার ধীরে ধীরে বৃষ্টির দাপট কমতে শুরু করেছে বলে আবহাওয়া দপ্তর সূত্রের খবর। কিন্তু এখনই একেবারে বৃষ্টি বন্ধ হচ্ছে না। এরই মধ্যে শুক্র ও শনিবার কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর?
শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া
শুক্রবার হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে শুক্রবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম জেলায় শুক্রবার কোনও সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর।
শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার সপ্তাহের শেষের দিকে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শুক্রবার উত্তরবঙ্গের আবহাওয়া
শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
শনিবার উত্তরবঙ্গের আবহাওয়া
শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই সব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে কালিম্পং ও কোচবিহার জেলায় শনিবার কোনও বৃষ্টির পূর্বাভাস নেই।
শুক্রবার কলকাতার আবহাওয়া
শুক্রবার কলকাতায় সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।