হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কনভয়কে ঘিরে বিক্ষোভ ও হামলার অভিযোগের প্রতিবাদে এ বার বিধানসভা চত্বরে পথে নামছে কালীঘাট তৃণমূল (TMC) । সোমবার দুপুর ২টোয় বিধানসভার বাইরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। কর্মসূচিতে দলের বিধায়কদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
রবিবার উত্তর ২৪ পরগনার হালিশহরে পুলিশি হেফাজতে মৃত এক তৃণমূল (TMC) কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তৃণমূলের (TMC) অভিযোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর, কাদা ও জুতো ছোড়া হয়। কনভয়ের অন্য গাড়িগুলিও হামলার হাত থেকে রেহাই পায়নি বলে দাবি দলের। মমতাকে (Mamata Banerjee) লক্ষ্য করে কুরুচিকর স্লোগানও দেওয়া হয় বলে অভিযোগ।
এই ঘটনাকে ‘পরিকল্পিত ও কুরুচিকর আক্রমণ’ বলে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। দলের বক্তব্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নিরাপত্তা এবং তাঁর কনভয়ের উপর হামলার অভিযোগ অত্যন্ত গুরুতর। সেই প্রতিবাদেই বিধানসভা চত্বরে (West Bengal Assembly) বিক্ষোভের সিদ্ধান্ত।
কুণাল ঘোষ (Kunal Ghosh) দলের সব বিধায়ককে কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। শুধু বিধানসভা (West Bengal Assembly)নয়, রাজ্যজুড়েও প্রতিবাদের কর্মসূচি নিয়েছে তৃণমূল (TMC) । দলের নির্দেশে সোমবার বিকেল ৩টে নাগাদ প্রতিটি ব্লকে ধর্না ও প্রতিবাদ কর্মসূচি পালনের কথা।
আরও পড়ুন: হালিশহরে তৃণমূল কর্মীর মৃত্যু, সাসপেন্ড আইও, পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য শুভেন্দুর
তবে তৃণমূলের অভিযোগের পাল্টা দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । সোমবার সকালে হালিশহরে মৃত তৃণমূল (TMC) কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে তিনি দাবি করেন, মমতার গাড়িতে কোনও পাথর ছোড়া হয়নি। তাঁর বক্তব্য, ঘটনাটি মূলত সাধারণ মানুষের ‘জনরোষ’-এর বহিঃপ্রকাশ।
এদিকে হালিশহরের ঘটনাকে কেন্দ্র করে সোমবার রাজ্যজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়েছে তৃণমূল (TMC)। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে প্রতিটি ব্লকে প্রতিবাদ মিছিল এবং বিকেল ৩টে নাগাদ ধরনা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। ফলে হালিশহরের ঘটনার প্রতিবাদে সরগরম রাজ্য রাজনীতি ।