কলকাতার বুকে সফলভাবে হল তিরঙ্গা ওয়াকথনের প্রথম দফা

আজ এবং ১৪ তারিখ সারা দেশে পালন করা হবে হরঘর তিরঙ্গা। বাদ যায়নি পশ্চিমবঙ্গও। আজ কলকাতার বিমানবন্দরে এএআই কর্মী ও সিআইএসএফ কর্মীরা যোগ দিলেন এই অনুষ্ঠানে।  এই ওয়াকথনে নেতৃত্ব দিয়েছিলেন শ্রী বিক্রম সিং, রিজওনাল এক্সিকিউটিভ ডিরেক্টর(ইস্টার্ণ রিজিয়ন), এয়ারপোর্ট ডিরেক্টর। সকলে মিলে যাতে এই অনুষ্ঠানে যোগ দেন সেই আবেদন করেন। সকলেই মিলে যাতে এই হরঘর তিরঙ্গায় যোগ দেন সেই আবেদনও করা হয়।

 

আগামীকাল রাতে তিলোত্তমায় আয়োজিত হতে চলেছে বিশেষ ‘ওয়াকথন’ ‘ফ্রিডম বিয়োন্ড মিডনাইট’। এই মধ্যরাতের প্রতীকী পদযাত্রায় সমাজের সর্বস্তরের মহিলাদের সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ওয়াকথনে ‘সাপোর্ট’ জানিয়েছে কলকাতা পুলিশ। শুধু তা নয়, ওয়াকথনে সামিল হবেন কলকাতা পুলিশের দুর্গা বাহিনীর মহিলা পুলিশ কর্মীরাও। এই ওয়াকথনের মূল রুট হবে বালিগঞ্জ শিক্ষা সদন থেকে যাত্রা শুরু ➔ গড়িয়াহাট ব্রিজের উপর দিয়ে গোলপার্ক ➔ পুনরায় ব্রিজের নিচ দিয়ে বালিগঞ্জ শিক্ষা সদনে প্রত্যাবর্তন।


মজার ছলে পুরমন্ত্রী জানান, ‘এটি কোনও দৌড় প্রতিযোগিতা নয়, আমি দৌড়তেও পারি না। বরং কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে এগিয়ে যাওয়ার একটি পদযাত্রা’।