১২৫ দিনের কাজে গতি ফেরাতে বিডিওদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী, বদলির হুঁশিয়ারির পর নজরদারি

Image: ANI

গ্রামীণ কর্মসংস্থানে কাজের গতি না বাড়ায় প্রশাসনিক স্তরে অসন্তোষ দানা বাঁধছে। গত সপ্তাহে শীর্ষ আধিকারিকদের সঙ্গে করা বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু রিপোর্টের উপর আর নির্ভর করতে চাইছেন না মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। প্রকল্পের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার বিডিওদের নিয়ে জরুরি বৈঠকে বসছেন শুভেন্দু অধিকারী।

বুধবার সকালে সাড়ে ১১টায় সল্টলেকের পঞ্চায়েত দপ্তরের সদর দপ্তরে বৈঠক হওয়া কথা। সেখানে থাকবেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ এবং প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক। প্রতিটি জেলার কাজের অগ্রগতি, নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের পরিস্থিতি এবং ব্লকভিত্তিক সমস্যার বিস্তারিক খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। কোনও ব্লকে কাজের গতি কম কেন, নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না কেন সেই প্রশ্নের জবাব সরাসরি বিডিওদের কাছ থেকে নেবেন তিনি।

আরও পড়ুন: কালীপুজোয় কলকাতায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা, ৮ নভেম্বর সকাল ৬টা থেকে কার্যকর নির্দেশ


নবান্ন সূত্রে খবর, গত সপ্তাহে রাজ্য প্রশাসনের শীর্ষ সচিবদের নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। সেখানে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজে গতি অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি (Suvendu Adhikari)। সরকারি প্রকল্প রূপায়ণে কোনও ধরনের গাফিলতি বা অনীহা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এমনকি বদলির কথাও বলেছিলেন।

সেই বৈঠকের পর প্রকল্পের কাজ কতটা এগিয়ে, তা দেখতেই এবার ব্লকস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশাসনিক মহলের একাংশের মতে, বুধবারে বৈঠকে কাজের গতি বাড়ানোর জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যেই আড়াই লক্ষ মতুয়াকে নাগরিকত্ব, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই সিএএ-র কাজে ১২ জন আইএএস অফিসারকে দায়িত্ব নবান্নের

উল্লেখ্য, ২০২৬ সালের ১ জুলাই থেকে দেশজুড়ে ভিবি-জি রাম জি প্রকল্প চালু হয়েছে। ১০০ দিনের বদলে ১২৫ দিনের কাজের অধিকার নিশ্চিত করা হয়েছে। গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের সুফল যাতে দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এখন সেটাই সরকারের লক্ষ্য। বুধবারের বৈঠকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন এখন সেটাই দেখার।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/KWJSYUkvG6M?si=DdO6hlzc2hwWdPPC” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>