ভবানী ভবনে সুমিত রায়কে ফের তলব, এবার চাকরি দুর্নীতি নিয়ে জেরা করতে চায় সিআইডি

Image: IANS

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee)  আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Roy) ফের সিআইডি (CID)  দপ্তরে তলব করা হয়েছে। পরপর দু’দিন জিজ্ঞাসাবাদের পর সোমবার সকাল ১১টায় ভবানী ভবনে (Bhabani Bhawan) হাজির হতে বলা হয়েছে তাঁকে। সুমিত (Sumit Roy) নিজেই এই সমনের কথা জানিয়েছেন। সূত্রের খবর, এবার ডেবরার চাকরি-দুর্নীতি মামলার তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিআইডি(CID)।

এর আগে শনিবার ও রবিবার টানা দু’দিন জমি-দুর্নীতি মামলায় সুমিত রায়কে (Sumit Roy) দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। দু’দিনই ভবানী ভবনে (Bhabani Bhawan) হাজিরা দেন তিনি। শনিবার প্রায় ১০ ঘণ্টা জেরার পর সিআইডি দপ্তর থেকে বেরোন সুমিত রায় (Sumit Roy) । রবিবারও তাঁকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়।

আরও পড়ুন: আজ কলকাতায় ‘তিরঙ্গা যাত্রা’, শহরে যান নিয়ন্ত্রণ, কোন কোন রাস্তায় বন্ধ থাকছে যান চলাচল


জমি ও চাকরি দুই দুর্নীতি মামলাতেই ইতিমধ্যে আইনি রক্ষাকবচ পেয়েছেন সুমিত (Sumit Roy) । জমি-দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) আগাম জামিনের আবেদন করেছিলেন তিনি (Sumit Roy)। তবে গত সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই আবেদন খারিজ করে দেন।

অন্যদিকে, চাকরি-দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর হয় সুমিতের (Sumit Roy) । তাঁকে ১০ দিনের মধ্যে তদন্তকারী আধিকারিকের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। গ্রেপ্তারির আশঙ্কায় পরে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন সুমিত রায় (Sumit Roy) । গত বৃহস্পতিবার শীর্ষ আদালত তাঁকে (Sumit Roy) শর্তসাপেক্ষে আইনি রক্ষাকবচ দেয়। এরপরই জমি-দুর্নীতি মামলার তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তৎপর হয় সিআইডি (CID)  ।

আরও পড়ুন: ব্রিকস সম্মেলনে ভারতে আসছেন না তারেক রহমান! বরফ গলাতে আসরে দীনেশ

গত শুক্রবার নিউ আলিপুরে সুমিতের (Sumit Roy) বাড়িতে গিয়ে হাজিরার নোটিস দিয়ে আসেন তদন্তকারী আধিকারিকেরা। নোটিসে শনিবার সকালে ভবানী ভবনে (Bhabani Bhawan) হাজিরা হতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনে শনিবার সকাল ১০টা নাগাদ সিআইডি (CID) দপ্তরে পৌঁছন তিনি। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়ে সরাসরি অভিষেকের (Avishek Banerjee)  বাড়িতে যান সুমিত (Sumit Roy)। রবিবারও একইভাবে জেরার পর অভিষেকের  (Avishek Banerjee)বাড়ির দিকে রওনা দেন তিনি।

এবার সপ্তাহের শুরুতেই ফের সিআইডির (CID)  তলব। সোমবারের জিজ্ঞাসাবাদে জমি-দুর্নীতি মামলার পাশাপাশি ডেবরার চাকরি-দুর্নীতি মামলাতেও তাঁকে (Sumit Roy) প্রশ্ন করা হতে পারে বলে জানা গিয়েছে।

দেখুন: কমনওয়েলথে চতুর্থ ভারত, পদকজয়ীদের সঙ্গে ছবি-রিলে মোদী