ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া নিয়ম, মানতে হবে ৭২ ঘণ্টার নিয়ম

Image: SNS

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে রাশ টানল সরকার(Doctor)। সরকারি হাসপাতালে শিক্ষক-চিকিৎসকদেরর প্রাইভেট প্র্যাকটিস নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর (West Bengal Health Department)। সরকারি হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি, পরিকাঠামোর যথাযথ ব্যবহার এবং আউটডোরে রোগীদের দীর্ঘ অপেক্ষা নিয়ে একাধিক অভিযোগের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। রোগীদের এই অবস্থা থেকে মুক্তি দিতেই এবার কড়া নির্দেশিকা আনল স্বাস্থ্য দপ্তর (West Bengal Health Department)।

আরও পড়ুন: চিনির দাম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বাজারে অভিযান

নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোনও শিক্ষক-চিকিৎসকের নির্দিষ্ট দিনে সরকারি হাসপাতালের আউটডোরে পরিষেবা দেওয়ার দায়িত্ব থাকলে অথবা তাঁর অধীনে কোনও রোগী ভর্তি থাকলে, সেই দিন থেকে পরবর্তী ৭২ ঘণ্টা তিনি কোনও নার্সিংহোম বা বেসরকারি চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না (West Bengal Health Department)।


অর্থাৎ কোনও চিকিৎসকের সোমবার আউটডোর (West Bengal Health Department) ডিউটি থাকলে, তিনি বুধবার পর্যন্ত বেসরকারি জায়গায় রোগী দেখতে যেতে পারবেন না। যাঁদের ইতিমধ্যেই প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি রয়েছে তাঁদের ক্ষেত্রেও এই নতুন নির্দেশ কার্যকারী হবে(West Bengal Health Department)।

আরও পড়ুন: চিনির কালোবাজারি ও অযথা মজুত করা রুখতে ১ সেপ্টেম্বর থেকে কেন্দ্র-রাজ্যের যৌথ অভিযান

স্বাস্থ্য দপ্তরের লক্ষ্য, সরকারি হাসপাতালে (West Bengal Health Department) সাধারণ ও নিম্নবিত্ত মানুষ যাতে যথাযথ চিকিৎসা পরিষেবা পান এবং প্রত্যন্ত এলাকার রোগীরাও যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করা। সরকারি চিকিৎসকদের (West Bengal Health Department) পরিষেবা আরও কার্যকর করতেই এই কড়া নিয়ম বলে মনে করা হচ্ছে।

দেখুন: ‘ফেসবুকেই থাকুন, রাস্তায় বেরোতে দেব না’, মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর