SIR ট্রাইব্যুনালে আপিল নিয়ে প্রকাশিত তথ্য খারিজ, সংশোধন চাইল সিইও দপ্তর

File Photo

বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত ট্রাইব্যুনালগুলিতে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং বাদ দেওয়াকে কেন্দ্র করে কত সংখ্যক আপিল হয়েছে, সেই সংক্রান্ত তথ্য নিয়ে প্রকাশিত একটি খবরকে কেন্দ্র করে বিতর্ক। ওই প্রতিবেদনে প্রায় ৭ লক্ষ নাম অন্তর্ভুক্তি এবং প্রায় ৩১ লক্ষ নাম বাদ দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছিল। দাবি করা হয়েছিল, আরটিআই (RTI) আইনের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: নেপালকে বন্যার আগাম সতর্কবার্তা না দেওয়ার অভিযোগ উড়িয়ে দিল চিন, দাবি ‘সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর’

তবে সেই দাবি খারিজ করেছে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তর। দপ্তরের বক্তব্য, আরটিআই (RTI) আইনের অধীনে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তরে তাদের তরফে এই ধরনের কোনও তথ্য সরবরাহ করা হয়নি।


অর্থাৎ, এসআইআর (SIR) ট্রাইব্যুনালে আপিল এবং নাম অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার সংখ্যা সংক্রান্ত যে তথ্য প্রকাশিত হয়েছিল, তার উৎস হিসেবে সিইও (CEO)  দপ্তরের নাম জড়ানো হলেও দপ্তর সেই তথ্য দেওয়ার কথা অস্বীকার করেছে।

আরও পড়ুন: ভূমিকম্প নয়, তুষারধস থেকেই নেপালে ভয়াবহ হড়পা বান! মৃত বেড়ে ১৬৫, নিখোঁজ কমপক্ষে ৭৫০

এই পরিস্থিতিতে প্রকাশিত খবরটিতে সংশোধনী প্রকাশের আর্জি জানিয়েছে সিইও (CEO) দপ্তর। তাদের স্পষ্ট বক্তব্য, প্রকাশিত প্রতিবেদনে আরটিআইয়ের (RTI) মাধ্যমে পাওয়া বলে যে তথ্যের উল্লেখ করা হয়েছে, সেই তথ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দেওয়া হয়নি। ফলে এসআইআর (SIR) নিয়ে প্রকাশিত ওই পরিসংখ্যান এবং তথ্যের উৎসের যথার্থতা নিয়েই প্রশ্ন উঠেছে।

দেখুন: বন্যাবিধ্বস্ত নেপাল, ১০৫ ভারতীয় পর্যটক নিখোঁজ, সাহায্যে জরুরি হেল্পলাইন