চোরবাগানের ঘটনায় (Chorbagan Incident) রাতভর জিজ্ঞাসাবাদের পর সাত জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির সম্পাদক ও সভসভাপতি-সহ একাধিক কর্মকর্তা। ভিআইপি পাস পরীক্ষা এবং দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি, ধৃতদের তালিকায় রয়েছেন একটি বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই কর্মী।
পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন পুজো কমিটির সম্পাদক রাজকুমার সেওদা ওরফে রাজা এবং সহসভাপতি শান্তনু দুবে। এ ছাড়া কৌশিক সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মণ্ডপে প্রবেশের ক্ষেত্রে ভিআইপি পাস যাচাই করা এবং ভিড় সামলানোর দায়িত্ব ছিল তাঁতর উপর। ভিড় নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পিন্টু দে-কেও গ্রেপ্তার করা হয়েছে। ধৃত বিপ্লব মুখোপাধ্য়ায় পুজো মণ্ডপের বাঁশের কাঠামো তৈরির কাজে যুক্ত ছিলেন। অন্য দিকে, বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্মী সুমন চক্রবর্তী ও রাজেশ পালও পুলিশের হাতে ধরা পড়েছেন।
আরও পড়ুন: রবীন্দ্র আলেখ্যে নারী চরিত্রেরা, পর্ব ৫: হৈমন্তীর বাবার আজও রয়েছে টেলিপ্যাথির জোর
শনিবার রাতে দুর্ঘটনার পর পুজোর উদ্যোক্তাদের বেশ কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। সূত্রের খবর, তদন্তের স্বার্থে মোট ১৪ জনকে আটক করা হয়েছিল। উদ্যোক্তাদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করে পুলিশ। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলু রুজু করা হয়েছে। এরপর রবিবার সকালে সাতজনকে গ্রেপ্তারের খবর সামনে আসে। ধৃতদের মধ্যে পুজো কমিটির একাধিক পদাধিকারী থাকায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে।
দুর্ঘটনার পর শনিবার রাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, ঘটনায় যাঁদের গাফিলতি প্রমাণিত হবে, তাঁদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখে কারও দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
চোরবাগানের এই মর্মান্তিক ঘটনায় (Chorbagan Incident) এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও ২৫ জন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। রবিবার সকালে আহতদের দেখতে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দুর্গাপুজো উপলক্ষে এ দিন কলকাতায় তাঁর একাধিক কর্মসূচি নির্ধারিত ছিল। তবে দুর্ঘটনার পর পরিস্থিতির কথা বিবেচনা করে সেই কর্মসূচিগুলি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/WBXPWleJUWk?si=0yahA8toeO9d2Yqn” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>