কালীপুজোয় রাত জেগে ঠাকুরদর্শন? দর্শনার্থীদের জন্য তিন রাত বিশেষ লোকাল চালাবে শিয়ালদহ ডিভিশন

Image: IANS

দুর্গাপুজোর পর এবার কালীপুজো ও দীপাবলিতেও রাত জেগে ঠাকুর দেখার সুযোগ করে দিচ্ছে রেল। প্যান্ডেল হপিংয়ে গিয়ে বাড়ি ফিরতে যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সে জন্য তিন রাত অতিরিক্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)। সব মিলিয়ে ছ’জোড়া বিশেষ লোকাল ট্রেন (Local Train) চালানো হবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক স্টেশনেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

রেল সূত্রে খবর, ৮ ও ৯ নভেম্বর, ৯ ও ১০ নভেম্বর এবং ১০ ও ১১ নভেম্বরের মধ্যবর্তী রাতে চলবে এই বিশেষ ট্রেনগুলি (Local Train)। শিয়ালদহ, ডানকুনি, বারাসাত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট এবং ব্যারাকপুর শাখায় রাতের  দিকে যাত্রী পরিষেবা আরও উন্নত করতেই এই উদ্যোগ। যাত্রীদের সুবিধার জন্য ডাউনেও রাতের দিকে বিশেষ লোকাল ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি রুটের স্টেশনেই ট্রেনগুলি থামবে বলে জানিয়েছে রেল। ফলে রাতের দিকে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথ যাত্রীদের কিছুটা সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ১২৫ দিনের কাজে গতি ফেরাতে বিডিওদের নিয়ে জরুরি বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী, বদলির হুঁশিয়ারির পর নজরদারি


এছাড়া, ৮ নভেম্বর রবিবার হলেও ওই দিন সপ্তাহের কর্মদিবসের সময়সূচি মেনেই চলবে সমস্ত শহরতলির লোকাল ট্রেন (Local Train)। এসি লোকারও এর আওতায় থাকছে। সেই অনুযায়ী, সাধারণত সোমবার থেকে শনিবার চলা ৩১৮৪৫/৩১৮৪৬ নম্বরের শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি-শিয়ালদহ (Sealdah Division) এসি ইএমইউ লোকালও ওই রবিবার চালানো হবে।

কালীপুজোয় নৈহাটি স্টেশনে বাড়তি ভিড় সামলাতেও বিশেষ ব্যবস্থা নিয়েছে শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)। ৮ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন চালানো হবে না বলে জানিয়েছে রেল। ওই সময় ৫ এবং ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল (Local Train) করবে। ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপদে ওঠানামার ব্যবস্থা করতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: কালীপুজোয় কলকাতায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা, ৮ নভেম্বর সকাল ৬টা থেকে কার্যকর নির্দেশ

শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) ডিআরএম রাজীব সাক্সেনা জানিয়েছেন, জরুরি পরিস্থিতিতে অতিরিক্ত ট্রেন চালানোর জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গায় চালক ও কর্মী-সহ ইএমইউ রেক প্রস্তুত রাখা হবে। শিয়ালদহ উত্তর, রানাঘাট এবং বারাসাতে একটি করে রেক স্ট্যান্ডবাই রাখা হবে। প্রয়োজন অনুযায়ী সেই রেক ব্যবহার করে অতিরিক্ত ট্রেন চালানো হবে।

উল্লেখ্য, দুর্গাপুজোর ভিড় সামলাতে এ বার রেকর্ড সাফল্য পেয়েছিল শিয়ালদহ ডিভিশন (Sealdah Division)। পুজোর ব্যস্ত দিনগুলিতে ২ কোটি ৬০ লক্ষেরও বেশি যাত্রী যাতায়াত করেছিলেন। গত বছরের তুলনায় যাত্রীর সংখ্যা বেড়েছিল প্রায় ৩৩ শতাংশ। শিয়ালদহ, দমদম, বিধাননগর রোড, সোনারপুর, বালিগঞ্জ, রানাঘাট, নৈহাটি এবং কল্যাণী স্টেশনে উল্লেখযোগ্য ভিড় হয়েছিল।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/KWJSYUkvG6M?si=DdO6hlzc2hwWdPPC” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>