পুজোর আনন্দের মাঝে ভয়াবহ বিপর্যয়। চোরবাগান সর্বজনীনের পুজো প্যান্ডেলে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৭ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে রবিবার জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতদের তালিকায় রয়েছে ৭ বছরের শিশুও। এই ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। এবার নিহতদের তালিকা প্রকাশ কাজে হল।
নাম ও ঠিকানার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ২ জন রয়েছে ভিন রাজ্যের। তালিকায় থাকা নিহতদের মধ্যে রয়েছেন, শ্রীপর্ণা পোদ্দার (২৬)। তার বাড়ি হুগলির বৈদ্যবাটীতে। মিঠু মণ্ডল (৪৫)। ঠিকানা: ৫/এ কেবলকৃষ্ণ শূর স্ট্রিট, শ্যামপুকুর, কলকাতা-৫। আকৃতি কুমারী (১৭)। তার বাড়ি হাওড়া, বালি, চাঁদপাড়া বাটানগর, সাউথ আনন্দনগর, সুকান্তপল্লিতে।
এরপরে রয়েছেন পিয়ালি প্রামাণিক (২৫)। ঠিকানা: হুগলি, আরামবাগ, বাচানুড়ি, বালিয়া। শুভম সোনকর (৩৩)। ঠিকানা: মানিকতলা থানা, ১৭ বাগমারি লেন, কলকাতা-৫৪, ব্লক-১৭, ফ্ল্যাট-১২। আরতি সরকার বিশ্বাস (৪৫)। ঠিকানা: নদিয়া, চাকদহ, নতুনপাড়া, ওয়ার্ড নম্বর ৬, থানা ও পোস্ট অফিস চাকদহ। বর্ণালী হালদার (১৭। তাঁর বাড়ি গৌরাঙ্গনগর, নতুনপল্লি, নিউটাউন থানা।
তানিয়া বিশ্বাস (১৮)। ঠিকানা: নিউটাউন, গৌরাঙ্গনগর, কলকাতা-১৬২। কল্পনা জানা (৪৬)। বাড়ি, পানিহাটি, খড়দহ-তে। বিকাশ ভট্টাচার্য (৬৬)। ঠিকানা: ৩৩/২, কামিনী স্কুল লেন, সালকিয়া, থানা: মালিপাঁচঘড়া, হাওড়া, ৭১১১০৬। স্নেহা ভান্ডারী (২০)। ঠিকানা: এগারোগ্রাম, বাকরাহাট, থানা: বিষ্ণুপুর। সন্দীপ বেইজ (১৪)। ঠিকানা: পূর্ব বর্ধমান, মাধবডিহি, বীরপুর।
আরও পড়ুন: চোরবাগান সংলগ্ন এলাকায় জারি ১৬৩ ধারা, নবমী পর্যন্ত নিষিদ্ধ জমায়েত
টগর বেইজ (৩৭)। ঠিকানা: পূর্ব বর্ধমান, মাধবডিহি, বাড়িপুর। প্রিয়া সমাদ্দার (১৮)। ঠিকানা: লেনিনগড়, নিউ ব্যারাকপুর, লোটাস ক্লাব। দিলীপ ঘোষ (৫৯)। ঠিকানা: বরানগর, ১৪/১ এমকে চ্যাটার্জি লেন। দীপালি ঘোষ (৫৪)। ঠিকানা: বরানগর, ১৪/১ এমকে চ্যাটার্জি লেন। প্রাঞ্জল সরকার (১৩)। ঠিকানা: উত্তর ২৪ পরগনা, আগরপাড়া। অভিষেক শ্রীবাস্তব (৩৮)। ঠিকানা: ভগবানপুর, মুজফ্ফরপুর, বিহার। আয়াংশ কুমার শ্রীবাস্তব (১৮)। তাঁর বাড়ি পিপরা রাঘব, সাহেবগঞ্জ, মুজফ্ফরনগর-তে।