রক্ষাকবচ বহাল, ৭৭-এর রবীন্দ্রনাথকে আপাতত গ্রেপ্তার নয়! ‘আর কত দিন মামলা?’ প্রশ্ন হাই কোর্টের

Image: SNS

বয়স এবং শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তৃণমূলের প্রবীণ নেতা তথা কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের (Rabindranath Chatterjee) বিরুদ্ধে দায়ের হওয়া নতুন মামলায় আপাতত গ্রেপ্তারির হাত থেকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সাতাত্তর বছর বয়সি প্রাক্তন বিধায়কের (Rabindranath Chatterjee) ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি দেখিয়ে আদালত জানাল, এই মুহূর্তে তাঁকে (Rabindranath Chatterjee)  হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।

তবে তদন্তে তাঁকে পূর্ণ সহযোগিতা করতে হবে। রবীন্দ্রনাথের (Rabindranath Chatterjee) বিরুদ্ধে ইতিমধ্যেই একাধিক এফআইআর দায়ের হয়েছে।পয়লা জুলাই দায়ের হওয়া নতুন অভিযোগটির ক্ষেত্রেও তাঁকে(Rabindranath Chatterjee) গ্রেপ্তার করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই বলেই মনে করেছে আদালত (Calcutta High Court)।

আরও পড়ুন: জঙ্গল থেকে ফ্যাশন শোয়ে, বন্দুক ছেড়ে র‍্যাম্প মাতালেন প্রাক্তন মহিলা নকশালরা

শুনানিতে রাজ্যের এডিশনাল অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে বিচারপতির প্রশ্ন, ‘আর কত দিন এ ভাবে মামলা দায়ের করা হবে?’  অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ ঘিরে একের পর এক মামলা হলে তদন্তকারী সংস্থা কী পদক্ষেপ করছে, সেই প্রশ্নও ওঠে শুনানিতে।

এর আগে রবীন্দ্রনাথের (Rabindranath Chatterjee)বিরুদ্ধে দায়ের হওয়া সাতটি মামলাতেও হাইকোর্ট রক্ষাকবচ দিয়েছিল। ২৫ জুন সেই সুরক্ষা বহাল রাখার পরেও তাঁর বিরুদ্ধে নতুন অভিযোগ দায়ের হয়। সেই নতুন মামলাতেই ফের আদালতের (Calcutta High Court) দ্বারস্থ হন প্রবীণ তৃণমূল নেতা(Rabindranath Chatterjee)। আদালত জানিয়েছে, ২৭ সেপ্টেম্বর পর্যন্ত রক্ষাকবচ বহাল থাকবে। তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে। গ্রেপ্তারির প্রয়োজন হলে অন্তত ৪৮ ঘণ্টা আগে তাঁকে(Rabindranath Chatterjee) নোটিস দিতে হবে। মামলার (Calcutta High Court)পরবর্তী শুনানি নভেম্বর মাসে।


আরও পড়ুন: রাশিয়ার হয়ে আন্তর্জাতিক সালিশি মামলায় ডিওয়াই চন্দ্রচূড়, ওশাদব্যাঙ্কের ক্ষতিপূরণ দাবি
এই আইনি লড়াইয়ের মধ্যেই দলীয় রাজনীতিতেও বড় পরিবর্তন এসেছে। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সভাপতির পদ(Rabindranath Chatterjee) থেকে অব্যাহতি চেয়ে রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে চিঠি দিয়েছিলেন রবীন্দ্রনাথ (Rabindranath Chatterjee)। ২০২১ সাল থেকে পর পর তিন বার তিনি জেলা সভাপতির দায়িত্ব সামলেছেন।

কাটোয়ার ছ’বারের বিধায়ক রবীন্দ্রনাথ(Rabindranath Chatterjee) ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপির কৃষ্ণ ঘোষের কাছে ৩৫ হাজারের বেশি ভোটে পরাজিত হন। নির্বাচনী ধাক্কার পর জেলা সভাপতির পদ থেকেও তাঁর সরে দাঁড়ানোয় স্বাভাবিক ভাবেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল।

তবে আপাতত আদালতের (Calcutta High Court) বার্তা স্পষ্ট, অভিযোগের তদন্ত চলবে কিন্তু সাতাত্তর বছরের প্রবীণ নেতাকে (Rabindranath Chatterjee) শুধুমাত্র নতুন মামলার ভিত্তিতে হেফাজতে নেওয়ার প্রয়োজন আদালত দেখছে না। বয়স, শারীরিক পরিস্থিতি এবং তদন্তে সহযোগিতার শর্ত,এই তিনের ভারসাম্য রেখেই মানবিক দৃষ্টিভঙ্গিতে রক্ষাকবচ বহাল রাখল হাইকোর্ট (Calcutta High Court)।
দেখুন:

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/L7RhmpCHKyk?si=Tbu8uTLhYc6BE3kc” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>