যাদবপুরে দুই পোষ্য কুকুরকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠেছিল লিভ-ইন সঙ্গী সঞ্জীব ভট্টাচার্যের বিরুদ্ধে। যাদবপুর থানার পুলিশ তদন্তে নেমে শনিবার ধৃত সঞ্জীবকে গ্রেপ্তার করে। রবিবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হয়। তদন্তের জন্য পুলিশ হেফাজতের আবেদন করা হয়। আদালত ধৃতকে ২৩ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার বিক্রমগড়ে। পুলিশ সূত্রের খবর, সঞ্জীব ভট্টাচার্য ও তাঁর প্রেমিকা অভিনেত্রী তথা পশুপ্রেমী দেবলীনা দত্ত। যিনি ডিজে পরীনোভা নামে পরিচিত। তাঁরা দুজনে বিক্রমগড়ের একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন। সম্প্রতি তাঁদের সম্পর্কে অবনতি হয়। দেবলীনা দুই পোষ্যকে সঞ্জীবের কাছে রেখে ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছিলেন।
পুলিশ সূত্রের খবর, সেই রাগের বশে সঞ্জীব দেবলীনার দুই পোষ্যকে খুন করে। গলায় ফাঁস দিয়ে ইট দিয়ে তাদের হত্যা করে। এরপর দুই কুকুরের খুন করার ভিডিও তুলে সঞ্জীব তাঁর বান্ধবী দেবলীনাকে পাঠায় বলে সূত্রের খবর। ধৃত সঞ্জীবের সঙ্গে এক মহিলার সম্পর্ক ছিল। টাকাপয়সা সংক্রান্ত বিষয়ে দুজনের মধ্যে বিবাদের জেরে ঘটনার সূত্রপাত।
আরও পড়ুন: বিচ্ছেদ চাইতেই প্রেমিকার দুই পোষ্যকে খুনের অভিযোগ! বিক্রমগড়ে আটক লিভ-ইন সঙ্গী
খবর পেয়ে দেবলীনা ঘটনাস্থলে যান। যাদবপুর থানায় দেবলীনা অভিযোগ দায়ের করেন। এরপরে পুলিশ ঘটনার তদন্তে নেমে সঞ্জীবকে গ্রেপ্তার করে। আদালতে সরকারি কৌঁসুলি সৌরীণ ঘোষাল ধৃতের জামিনের বিরোধীতা করে সয়ালে জানান, দুটি কুকুরকে পর পর মেরেছে। সেই সঙ্গে ধৃত সঞ্জীবের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। ধৃত ব্যক্তির মানসিক দিকটি দেখার কথা জানান সরকারি কৌঁসুলি। কেন পোষ্যগুলিকে খুন করা হয়েছে, তাও জানতে হবে বলে তিনি জানিয়েছেন।