বন্দ্যোপাধ্যায় পরিবারে ফের ফাটল? ভাইপো অভিষেকের বিরুদ্ধে থানায় অভিযোগ মমতার ভাই বাবুনের

Image: SNS

মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের অন্দরে রাজনৈতিক দূরত্ব কি এবার পারিবারিক সংঘাতেও নতুন মাত্রা পেল? প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়, যিনি বাবুন নামেই বেশি পরিচিত, তিনি এবার ভাইপো তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

কালীঘাট থানায় দায়ের করা অভিযোগে সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং তাঁদের ভয় দেখানোর মতো একাধিক অভিযোগের উল্লেখ রয়েছে। একটি রক্তদান শিবিরে বাধা দেওয়াকে কেন্দ্র করেই মূলত এই অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।

আরও পড়ুন: ৩০ নভেম্বর কলকাতায় আসতে পারেন অমিত শাহ, বিজেপির সংবিধান গৌরব কর্মসূচিতে যোগ দেওয়ার সম্ভাবনা


বাবুন বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূলের শাসনকালে রাজ্যে ভয় দেখানোর সংস্কৃতি তৈরি হয়েছিল, যা এখন অব্যাহত রয়েছে। সেই কারণেই পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন তিনি। তাঁর দাবি, সরকারি কাজে বাধা দেওয়া, ক্লাব দখল এবং ভয় দেখানোর মতো ঘটনা দীর্ঘদিন ধরেই ঘটে আসছে।

এই প্রসঙ্গে বাবুন বলেন, তৃ’ণমূলের আমলে অনেক কিছু হয়েছে, এখনও হচ্ছে। সরকারি কাজে বাধা দেওয়া, ক্লাব দখল, ভয় দেখানো-কোথা থেকে সুরু করব? অনেক কিছু সহ্য করেছি।‘

আরও পড়ুন: অভিষেকের আমতলার দপ্তর ভাঙা মামলায় স্বস্তি, ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ছোট ভাই বাবুনের সম্পর্ক দীর্ঘদিন ধরেই অম্লমধুর। একসময় প্রকাশ্যেই বাবুনের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছিলেন তৃণমূল নেত্রী। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকে দিদির সঙ্গে দূরত্ব আরও বেড়েছে বাবুনের। বরং বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছেন বলে রাজনৈতিক মহলে জল্পনা। যদিও বাবুনের এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

দেখুন:<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/_cWtECbrmBU?si=LlLh7gmq0jQKXcCA” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share” referrerpolicy=”strict-origin-when-cross-origin” allowfullscreen></iframe>