মসজিদের মাইক খুলল কে? হাইকোর্টে (Calcutta High Court) বিস্ফোরক সওয়াল, ‘রাজ্য শুধু মৌখিক নির্দেশ দেয়, লিখিত নির্দেশ কোথায়?’ উল্লেখ কালীঘাট তৃণমূলের পক্ষের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর নির্দেশ কোন আইনে? রাজ্যের ‘নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের দাবিতে জনস্বার্থ মামলা, চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা
রাজ্য জুড়ে মসজিদ থেকে লাউডস্পিকার সরানো নিয়ে এ বার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আইনি লড়াই। মাইক খোলার নির্দেশের আইনি ভিত্তি কী, কোন আইনে এমন নির্দেশ দেওয়া হয়েছে—এই প্রশ্ন তুলে রাজ্যের পদক্ষেপ প্রত্যাহারের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী দানিশ ফারুকি। মামলাটি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী র ডিভিশন বেঞ্চে (Calcutta High Court) উল্লেখ করা হয়েছে।
সোমবার মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন এলাকায় মসজিদ থেকে লাউডস্পিকার সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই সংক্রান্ত কোনও লিখিত সরকারি নির্দেশ খুঁজে পাওয়া যাচ্ছে না।আদালতে কল্যাণের (Kalyan Banerjee) সওয়াল, ‘এটি অত্যন্ত জরুরি জনস্বার্থের বিষয়। সরকার এখন শুধু মৌখিক নির্দেশে কাজ করে। আপনি কোনও লিখিত নির্দেশ খুঁজে পাবেন না।’
বিষয়টি নিয়ে আগের একটি ডিভিশন বেঞ্চের (Calcutta High Court) রায়ের কথাও আদালতের সামনে তুলে ধরেন তিনি। সেই রায়ের প্রেক্ষাপটেই আদালতের হস্তক্ষেপের আবেদন জানানো হয়।তবে সোমবারই মামলাটির শুনানিতে রাজি হয়নি বেঞ্চ (Calcutta High Court)। আদালতের (Calcutta High Court) নির্দেশ, আগে মামলাটি যথাযথ ভাবে দায়ের করতে হবে এবং সংশ্লিষ্ট সমস্ত পক্ষকে মামলার কপি ও নোটিস পৌঁছে দিতে হবে। প্রয়োজনীয় ‘সার্ভিস’ সম্পূর্ণ হওয়ার পর নির্ধারিত দিনে মামলাটি শুনানির গ্রহন করা হবে।
আরও পড়ুন: হালিশহরে তৃণমূল কর্মীর মৃত্যু, সাসপেন্ড আইও, পরিবারকে ১০ লক্ষ টাকা সাহায্য শুভেন্দুর
ফলে এ দিন মসজিদের লাউডস্পিকার সরানো নিয়ে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি আদালত (Calcutta High Court)। তবে মাইক খোলার নির্দেশের আইনি ভিত্তি, লিখিত সরকারি নির্দেশের অস্তিত্ব এবং আগের ডিভিশন বেঞ্চের রায়—এই তিন প্রশ্নকে ঘিরে নতুন করে আইনি জটিলতা তৈরি হল। মামলার প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হওয়ার পর চলতি সপ্তাহেই বিষয়টি আদালতে (Calcutta High Court) শুনানির সম্ভাবনা রয়েছে। এখন নজর, মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর বিষয়ে রাজ্যের অবস্থান এবং তার আইনি ভিত্তি নিয়ে হাইকোর্ট (Calcutta High Court) কী নির্দেশ দেয় সেটাই এখন দেখার।