ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নদিয়ার শ্রীধাম মায়াপুরের ইসকন (ISKCON)-এর সদর দপ্তরে পালিত হচ্ছে জন্মাষ্টমী (Janmashtami)। এই পুণ্য তিথি উপলক্ষে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশ-বিদেশের হাজার হাজার পুণ্যার্থী ও ভক্তের ঢল নেমেছে মায়াপুর মন্দির প্রাঙ্গণে। উৎসবকে কেন্দ্র করে পুরো মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে আলো ও ফুলে।
শুক্রবার ভোর সাড়ে ৪টায় মঙ্গলারতির মাধ্যমে দিনব্যাপী এই উৎসবের শুভ সূচনা ঘটে। মায়াপুর ইসকনের (ISKCON) জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, এই ধর্মীয় অনুষ্ঠান ও ভক্তদের সমাগম ঘিরে গ্রহণ করা হয়েছে নিচ্ছিন্দ্র কড়া নিরাপত্তা ব্যবস্থা। দিনভর নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দির প্রাঙ্গণে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ভাষায় শ্রীকৃষ্ণের জন্মবৃত্তান্ত ও লীলামৃত আলোচনা, মহাযজ্ঞ, হরিনাম সংকীর্তন এবং অখণ্ড নাম সংকীর্তন।
উৎসবের প্রধান আকর্ষণ মহাঅভিষেক অনুষ্ঠান শুরু হয় রাত ১০টায়, যা চলে মধ্যরাত পর্যন্ত। বিভিন্ন পবিত্র নদীর জল, দুধ, দই, ঘি, মধু ও সুগন্ধি দ্রব্যাদি দিয়ে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্নান করানো হয়। মধ্যরাতের ঠিক ১২টায় জন্ম তিথি স্পর্শ করার সাথে সাথেই অনুষ্ঠিত হয় বিশেষ আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলি নিবেদন। এরপর রাত ১টা পর্যন্ত চলে নানা ধর্মীয় অনুষ্ঠান। ইসকন (ISKCON) কর্তৃপক্ষের তথ্যমতে, মধ্যরাতের অভিষেক ও আরতি পর্ব শেষে উপস্থিত সমস্ত ভক্ত ও দর্শনার্থীদের মাঝে অনুকল্প ও মহাপ্রসাদ বিতরণ করা হয়।
সারা দেশ জুড়েই আজ কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে পবিত্র জন্মাষ্টমী (Janmashtami) উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি পোস্টে লিখেছেন, ‘ভগবান শ্রীকৃষ্ণের জীবনকাহিনি ও তাঁর বাণী ভারতীয় সংস্কৃতি ও দর্শনকে প্রাণবন্ত করে তোলে। তিনি আমাদের সত্যের পথে চলার শিক্ষা দিয়েছেন।’
<blockquote class=”twitter-tweet”><p lang=”hi” dir=”ltr”>जन्माष्टमी के शुभ अवसर पर मैं, देश-विदेश में रह रहे सभी भारतीयों को हार्दिक बधाई और शुभकामनाएं देती हूं। भगवान श्रीकृष्ण की जीवनलीला और उनके संदेश भारतीय संस्कृति और दर्शन को संजीवनी प्रदान करते हैं। उन्होंने सत्य, धर्म, न्याय, करुणा और निष्काम कर्म का मार्ग दिखाया। आइए, इस शुभ…</p>— President of India (@rashtrapatibhvn) <a href=”https://x.com/rashtrapatibhvn/status/2095695778782310638?ref_src=twsrc%5Etfw”>September 4, 2026</a></blockquote> <script async src=”https://platform.x.com/widgets.js” charset=”utf-8″></script>
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর (Janmashtami) শুভক্ষণে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যম এক্স-এ একটি পোস্ট করে প্রধানমন্ত্রী সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন। তিনি জানিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও বাণী মানবজাতিকে নিঃস্বার্থ কর্ম এবং কর্তব্যের পথে চলার অনুপ্রেরণা দিয়ে এসেছে।
<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1230040765950572%2F&show_text=false&width=267&t=0″ width=”267″ height=”476″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জন্মাষ্টমী (Janmashtami) উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি পোস্টে লেখেন, অধর্মের বিনাশ এবং ধর্মের প্রতিষ্ঠার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তাঁর প্রেম এবং শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞানে সকলের জীবন আলোকিত হোক এবং প্রতিটি ঘরে শান্তি, সমৃদ্ধি ও আনন্দ ফিরে আসুক, এই কামনা করেন তিনি।
<iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FSuvenduWB%2Fposts%2Fpfbid02vXN1MHyCCAiF2omeBr8k5vgHvD4ej7kmSvU9dB9PkCrhnQzh4vGT8uspRE6H7J6Yl&show_text=true&width=500″ width=”500″ height=”729″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”></iframe>