সোমবার থেকে বাড়বে দুর্যোগ! জন্মাষ্টমীর আগে কলকাতা-সহ দক্ষিণে প্রবল বর্ষণের সতর্কতা, উত্তরে কী পূর্বাভাস?

Image: IANS

রাত থেকেই বৃষ্টিতে ভিজছে মহানগরী। বৃহস্পতিবার ভোরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সাক্ষী থেকেছে কলকাতা। কিন্তু বৃহস্পতিবার সারাদিনই কি ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গেও কি প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর

বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে। তবে সেভাবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও কোনও সতর্কতা নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে কিছুটা দুর্যোগ কমবে। তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতায় বৃহস্পতিবার সাধারণত মেঘলা আকাশের দেখা মিলবে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

বৃহস্পতি ও শুক্রবার উত্তরবঙ্গের আবহাওয়া

বৃহস্পতিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে দু-এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এই সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই কয়েকটি জেলায় বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: বিচ্ছেদের পর দু’একবার কাছে আসা মানেই ‘ক্ষমা’ নয়, দাম্পত্যে নির্যাতনের ক্ষত মুছে যায় না: হাইকোর্ট

শুক্রবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শুক্রবার এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।